Friday, 11 August 2017

হাসান তুরাবির ভাবনায় ইসলামের জাতীয়তাবাদী রাষ্ট্রব্যবস্থা কেমন

hassan-al-turabi-1হাসান তুরাবির ভাবনায় ইসলামের জাতীয়তাবাদী রাষ্ট্রব্যবস্থা কেমন ।
জোবায়ের আল মাহমুদ _অনুবাদক
সুদানের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ড. হাসান তুরাবির এই সাক্ষাৎকারটি নিয়েছেন ব্রিটিশ স্কলার ও সাংবাদিক জিয়াউদ্দীন সরদার। ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ফোর-এর সিরিজ প্রোগ্রাম ‘ইসলামিক কনভারসেশনস’-এ ২০১২ সালে এটি প্রচারিত হয়। এই সাক্ষাৎকারে ‘সলামী রাষ্ট্রব্যবস্থা নিয়ে ড. তুরাবি তাঁর আন্ডারস্ট্যান্ডিং খোলামেলাভাবে তুলে ধরেছেন। ইসলামী রাষ্ট্র কী? কীভাবে এটি প্রতিষ্ঠা করা সম্ভব? নাগরিক জীবনে এর প্রভাব কী? ইসলামী রাষ্ট্রে ভিন্ন মতাদর্শের অবস্থান কী হবে? – এ ধরনের সমকালীন যুগজিজ্ঞাসার জবাব এতে পাওয়া যাবে। সিএসসিএস-এর পাঠকদের জন্যে অনুবাদ করেছেন জোবায়ের আল মাহমুদ।
জিয়াউদ্দীন সরদার: ইসলামী রাষ্ট্র মানে কী?
হাসান তুরাবি: মুসলিম রাষ্ট্র মানে মুসলিম আধিপত্যশীল রাষ্ট্র। তবে ইসলামী রাষ্ট্র মানে – যে রাষ্ট্রে ইসলামী নীতি-আদর্শকে কেবল ব্যক্তিজীবনে নয়, বরং প্রকাশ্য জনপরিমণ্ডলে চর্চা করা হয়।
জিয়াউদ্দীন সরদার: এ কথার মানে কী?
হাসান তুরাবি: এর মানে হচ্ছে – যেখানে রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্কসহ সবকিছুই হবে ইসলাম দ্বারা অনুপ্রাণিত। যেহেতু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।
জিয়াউদ্দীন সরদার: তারমানে আপনি কি মোল্লা শাসিত কোনো রাষ্ট্রের কথা বলতে চাচ্ছেন?
হাসান তুরাবি: না। খ্রিষ্টানদের বেলায় রাষ্ট্র পরিচালিত হতো তাদের ধর্মীয় যাজকদের মাধ্যমে। কারণ খ্রিষ্টান যাজকরা মনে করত, স্রষ্টা রাষ্ট্রীয় ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করেন না। ফলে তারা নিজেদেরকে স্রষ্টার খাস প্রতিনিধি মনে করত এবং সবসময় গণমানুষের জীবনে হস্তক্ষেপ করত। যদিও খ্রিষ্টান ধর্মের সাথে রাজনীতির তেমন বিদ্বেষ ছিল না, বিদ্বেষ ছিল ধর্মীয় যাজকদের সাথে বিপ্লবীদের। এর বিপরীতে, ইসলামে কোনো মোল্লাতন্ত্র নেই। এখানে প্রত্যেক মানুষ সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারে। সুতরাং মোল্লারা নয়, বরং ইসলামী রাষ্ট্র পরিচালনা করবে বিশ্বাসী মানুষেরা।
জিয়াউদ্দীন সরদার: এই সিদ্ধান্ত কে দেবে? মোল্লারা?
হাসান তুরাবি: না। মুসলিমরাই ইসলামী রাষ্ট্রের ব্যাপারে সিদ্ধান্ত নিবে। মোল্লারা হলেন আধুনিক সেক্যুলার রাষ্ট্রে আইনজীবীদের মতো কিংবা অর্থনীতি বিষয়ক পরামর্শদাতাদের মতো। তারা কেবল তাদের মতামত, ফতোয়া বা পরামর্শ দিতে পারেন। সমাজই নির্ধারণ করবে – কার মতামত গ্রহণ করা হবে এবং কারটা গ্রহণ করা হবে না।
জিয়াউদ্দীন সরদার: আপনার মডেলটা কি ইরান কিংবা কোনো মোল্লা শাসিত রাষ্ট্রের চেয়ে আলাদা?
হাসান তুরাবি: আপনি জানেন, ইরানী শিয়ারা বিশেষ একটা ক্ষুদ্র গোষ্ঠী। সেখানে ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলো খুবই ক্ষমতাশীল। বিভিন্ন মুসলিম রাষ্ট্রে বিজ্ঞ আলেমরা থাকেন, তারা রাষ্ট্রকে পরামর্শ দেন। রাষ্ট্র চাইলে যে কোনো একজন স্কলারের মত গ্রহণ করতে পারে এবং অন্য স্কলারের মত বর্জন করতে পারে।
ইসলামী রাষ্ট্র ও জাতিরাষ্ট্র
জিয়াউদ্দীন সরদার: আচ্ছা, জাতিরাষ্ট্রের সাথে কি ইসলামের বৈশ্বিক দৃষ্টিভঙ্গির কোনো বিরোধ আছে?
হাসান তুরাবি: এটা নির্ভর করছে জাতিরাষ্ট্র বলতে আপনি কী বোঝাচ্ছেন, তার ওপর। জাতিরাষ্ট্র বলতে আপনি যদি অন্ধভাবে একটা ভৌগোলিক সীমানায় আবদ্ধ থাকতে চান, অন্যদের প্রবেশাধিকার বা সমঅধিকার না দেন, আপনার সীমানার বাইরে যেসব জাতি আছে তাদেরকে এলিয়েন বা শত্রু মনে করেন, কিংবা অন্যায়ভাবে আপনার জাতিকে সমর্থন করেন – তাহলে ইসলাম অবশ্যই এমন জাতিরাষ্ট্র ধারণার বিরুদ্ধে। আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি না। তবে এটা শুধু এ জন্যে নয় যে, আমরা মুসলিম; বরং আফ্রিকান হওয়াটাও এর অন্যতম কারণ। আফ্রিকায় আমাদের প্রতিবেশীদের সাথে জাতীয় ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা নেই বললেই চলে।
ইসলাম ও খ্রিষ্টধর্মসহ সকল ধর্মই প্রতিবেশীর সাথে চমৎকার ও ঘনিষ্ট সম্পর্ক রাখার কথা বলে। তাই আমাদের আশপাশের সব প্রতিবেশীকে নিয়ে আমরা আঞ্চলিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করবো। যদি শক্তিশালী ইউরোপীয় দেশগুলো একটা কমিউনিটি হিসাবে কাছাকাছি আসতে পারে, তাহলে দরিদ্র দেশ হিসাবে আফ্রিকানদের মধ্যে একটা আঞ্চলিক সংস্থা ও কমিউনিটি গড়ে তোলা অতীতের যে কোনো সময়ের তুলনায় আরো বেশি প্রয়োজন।
আমাদের দেশে যে কেউ আসতে চাইলে তাকে স্বাগতম। এক্ষেত্রে তারা মুসলিম নাকি অমুসলিম – তা বিবেচনা করা হবে না। তারা ইচ্ছা করলে এখানে থাকতে পারবে, নাগরিক হতে পারবে এবং পূর্ণ অধিকার লাভ করবে। আমাদের মানবিক সম্পর্কের ক্ষেত্রে এসব সীমানা সংক্রান্ত ব্যাপারগুলো মোটেও চূড়ান্ত কোনো বাধা নয়।
জিয়াউদ্দীন সরদার: অন্যান্য মুসলিম দেশের যারা আপনাকে অনুসরণ করতে চায়, তাদের জন্যে আপনার বক্তব্য কী?
হাসান তুরাবি: আসলে ঐতিহাসিক ও অর্থনৈতিকভাবে সুদান একটা দুর্বল দেশ। তৎসত্বে সুদান ইসলামী নীতি-আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সামাজিক মূল্যবোধের সাথে সরকারের সমন্বয় করার চেষ্টা করছে। আমি মনে করি, সকল মুসলমানেরই এভাবেই কাজ করা উচিত।
মুসলিম দেশগুলোতে আমরা কখনোই একটি প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে পারবো না, যদি আমরা প্রকৃত অর্থেই একটি ইসলামি সরকারব্যবস্থা গড়ে তুলতে না পারি। আমরা কখনোই একটি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারবো না, যদি সকল মুসলমান ধর্ম দ্বারা অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়নের জন্যে কাজ না করে। শুধু উন্নয়ন নয়, বরং টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সাম্য ও ন্যায় প্রতিষ্ঠাও করতে হবে। এ সকল কাজ করতে হবে ইসলাম দ্বারা অনুপ্রাণিত হয়ে।
প্রত্যেক মুসলিম দেশের প্রতি আমার পরামর্শ হলো, জনগণের বিরুদ্ধে না গিয়ে শান্তিপূর্ণ ও ধৈর্যের সাথে প্রত্যেকটা কাজ বাস্তবায়ন করতে হবে। ইসলাম এমনটাই বলেছে। জনগণের ওপর স্বৈরতন্ত্র বা আমদানী করা কোনো ব্যবস্থা জোর করে চাপিয়ে দেয়া যাবে না।
নাগরিক স্বাধীনতা
জিয়াউদ্দীন সরদার: আপনার ইসলামী রাষ্ট্রে নাগরিকরা কেমন স্বাধীনতা ভোগ করবে? বিশেষ করে সেক্যুলার জীবনযাপনের ক্ষেত্রে?
হাসান তুরাবি: আমি মনে করি, জীবনের এমন কোনো অংশ নেই যা ধর্মের বাইরে। মানুষ যদি স্রষ্টায় বিশ্বাসী হয় – হোক সে মুসলিম কিংবা খ্রিষ্টান – তাহলে তাকে বিশ্বাস করতে হবে যে, স্রষ্টা সবকিছুর ওপর ক্ষমতাবান। স্রষ্টার ক্ষমতা কেবল গির্জা বা মসজিদে সীমাবদ্ধ নয়। সুতরাং আপনি যদি স্রষ্টাকে বিশ্বাস করতে না চান, তাহলে আপনি সম্পূর্ণ স্বাধীন। এতে স্রষ্টার কোনো ক্ষতি নেই।
ইসলাম আমাদের শিক্ষা দেয়, ধর্ম হলো সামগ্রিক জীবনব্যবস্থার নাম – হোক সেটা ইহুদী বা খ্রিষ্টান ধর্ম। স্রষ্টা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আধ্যাত্মিক দিকনির্দেশনা প্রদান করেন। আপনি অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলুন কিংবা রাজনৈতিক ক্ষমতার কথা বলুন – সবকিছুই স্রষ্টাপ্রদত্ত দিকনির্দেশনার আওতাভুক্ত। ক্ষমতা পেয়েছেন বলে আপনি স্বৈরাচারী হয়ে যাবেন, এটা ইসলামের শিক্ষা নয়। জনগণকে ভালোভাবে পরিচালনা করা ইসলামে ইবাদাততুল্য কাজ। আমাদের জীবনের সবকিছু স্রষ্টার কাছে নিবেদন করতে হয়। এটা আসলে ইহুদী ও খ্রিষ্টান ধর্মেরও শিক্ষা। ইসলাম কখনো বলে না যে, এটা কেবল মোহাম্মদ (সা) এর বার্তা। ইসলাম বলে এটা ইব্রাহিম (আ), মুসা (আ), ঈসা (আ) এবং মোহাম্মদ (সা) সহ সকল নবী-রাসূলের বার্তা।
ইসলামী রাষ্ট্র কি সর্বাত্মকবাদী রাষ্ট্রব্যবস্থা?
জিয়াউদ্দীন সরদার: আপনি কি সবকিছু রাষ্ট্রের অধীনে কেন্দ্রীভূত করার পক্ষে?
হাসান তুরাবি: কখনো না। রাষ্ট্রের চেয়ে সমাজ অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা কোনো সর্বাত্মকবাদী রাষ্ট্র নয়। অধিকাংশ ধর্মীয় মূল্যবোধই আইনের অধীন নয়। পুলিশ বা বিচারিক ক্ষমতা প্রয়োগ করে এসব মূল্যবোধ সৃষ্টি করা যায় না। আসলে ভালো একটি সমাজে রাষ্ট্র বা সরকার খুব সামান্যই এদিক-সেদিক করতে পারে।
জিয়াউদ্দীন সরদার: ইসলামী রাষ্ট্রের যে মডেল আপনি দিয়েছেন, সেখানে গণতন্ত্রের স্থান কোথায়?
হাসান তুরাবি: পশ্চিমা গণতন্ত্রের চেয়েও এ রাষ্ট্র অনেক বেশি গণতান্ত্রিক…।
জিয়াউদ্দীন সরদার: মুক্তবাজার?
হাসান তুরাবি: এখানে মুক্তবাজার অর্থনীতি থাকবে, তবে পশ্চিমা বাজার থেকে অনেক বেশি সাম্য ও ন্যায়ের ভিত্তিতে। আপাতদৃষ্টিতে কিছুটা সমাজতন্ত্রের মতো শোনালেও রাষ্ট্রের হস্তক্ষেপ থাকবে খুবই সামান্য। আসলে সমাজ যত স্বনির্ভর হয় রাষ্ট্রের হস্তক্ষেপ তত কমে যায়।
জিয়াউদ্দীন সরদার: আপনার সরকারের সাথে অন্য যে কোনো রক্ষণশীল সরকারের পার্থক্য কোথায়?
হাসান তুরাবি: রক্ষণশীল গোষ্ঠী আসলে তাদের প্রথাগত ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করে। অথচ ইসলাম একটি যুগোপযোগী ধর্ম। এখানে স্থান-কালের প্রথাগত কোনো কাঠামোয় আবদ্ধ হবার সুযোগ নেই। এখন আমরা হয়তো ঐতিহ্যের ভিত্তিতে ইসলামের প্রতিনিধিত্ব করি, কিন্তু ইসলাম আমাদের জীবনকে প্রতিনিয়ত নবায়ন করার শিক্ষা দেয়। যেসব ঐতিহ্যগত প্রথা ইসলামী মূল্যবোধের বিপরীত, মুসলিমরা তা থেকে দূরে থাকে। ইসলামের মূল্যবোধগুলো সবসময় একই থাকবে, কিন্তু আমাদের বিভিন্ন প্রথা ও কাজের পদ্ধতি যুগের পরিবর্তনে পরিবর্তিত হবে। আমরা রক্ষণশীল নই; বরং অন্যদের চেয়ে বেশি উদার।
জিয়াউদ্দীন সরদার: তাহলে বর্তমান সময়ের ইসলামী রাষ্ট্রগুলো কেনো এত কর্তৃত্ব ও সর্বাত্মকবাদী?
হাসান তুরাবি: এরা কেউ আসলে ইসলামিক নয়। তারা বরং সাম্রাজ্যবাদী ঐতিহ্যের প্রতিনিধিত্ব করছে। যখন কেউ এই ধরনের সাম্রাজ্যবাদী ক্ষমতার ভিত্তিতে শাসন করে, তখন সে পুরোপুরি সর্বাত্মকবাদী ও স্বৈরাচারী হয়ে ওঠে। এমনকি জাতীয়তাবাদী সরকারও একনায়কতন্ত্র এবং স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়। আসলে তারা কেউই ইসলাম অনুযায়ী শাসনকার্য পরিচালনা করছে না। কেননা, ইসলাম মানে হলো – যে কেউই ক্ষমতায় যাক না কেনো, সে আসলে চূড়ান্ত ক্ষমতার মালিক নয়। ফলে সে আল্লাহর কাছে সমস্ত ক্ষমতা সমর্পণ করে। সুতরাং যদি কেউ ক্ষমতায় গিয়ে কর্তৃত্ববাদী হয়ে ওঠে, তাহলে সেটা মূলত ইসলামী শাসন নয়।
জিয়াউদ্দীন সরদার: আপনার ইসলামী রাষ্ট্র কি একদলীয় রাষ্ট্র হবে?
হাসান তুরাবি: দেখুন, পশ্চিমা সমাজেও নানা ধরনের দল থাকার তেমন কোনো গুরুত্ব এখন আর নেই। একসময় তাদের দেশে পুঁজিবাদীরা এক ধরনের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইত, আবার সমাজতন্ত্রীরা অন্য ধরনের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইত। কিন্তু এখন ইংল্যান্ড বা ‌আমেরিকায় সম্পূর্ণ বিপরীতমুখী কোনো দল নেই। মোটাদাগে দুটি গ্রুপ কেবল ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা করছে। গণতন্ত্র মানে কেবল দল গঠন নয়…।
জিয়াউদ্দীন সরদার: আপনি কি বিভিন্ন মতাদর্শের দলকে আপনার রাষ্ট্রে অনুমোদন দিবেন? যেমন- মার্কসিস্ট, কমিউনিস্ট কিংবা ক্যাপিটালিস্ট?
হাসান তুরাবি: আমি মনে করি, রাজনৈতিক দল দ্বারা সমাজের কোনো উন্নয়ন হয় না। বিভিন্নজন বিভিন্ন মতাবলম্বী হতে পারে, কিন্তু কেউ কোনো পক্ষপাত করতে পারবে না। যেমন থাইল্যান্ডে আপনি এ ধরনের কোনো রাজনৈতিক দল পাবেন না।
অমুসলিমদের অধিকার
জিয়াউদ্দীন সরদার: আপনার ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অবস্থা কী হবে?
হাসান তুরাবি: ইসলামে এটা কোনো জটিল ব্যাপার নয়। প্রতিষ্ঠার প্রথমদিন থেকেই ইসলাম সবাইকে নিয়ে ভিন্ন ধরনের এক পদ্ধতি চালু করেছে। স্বয়ং রাসূল (স)-ই মুসলিম এবং ইহুদীদের নিয়ে মদিনা রাষ্ট্র গঠন করেছেন এবং সবাইকে নিয়ে সংবিধান রচনা করেছেন। সেখানে ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির সম্পূর্ণ স্বাধীনতা ছিল। এমনকি প্রত্যেক ধর্মীয় গোষ্ঠীর স্ব স্ব বিচার ব্যবস্থারও স্বীকৃতি ছিল।
জিয়াউদ্দীন সরদার: আপনার ইসলামী রাষ্ট্রে কি ক্ষুদ্র গোষ্ঠীগুলোর অধিকার সংরক্ষিত থাকবে?
হাসান তুরাবি: অবশ্যই, এটা আমি গ্যারান্টি দিতে পারি; যেহেতু আমি মুসলিম। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো – ইউরোপ আজ সেক্যুলার হয়েছে বটে; তবে তারা কখনো মুসলিমদের অধিকারের নিশ্চয়তা দিতে পারেনি। ইংল্যান্ড বা ফ্রান্সে আপনি শুক্রবারে কোনো ছুটি পাবেন না; কিন্তু ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা রবিবারে এবং মুসলিমরা শুক্রবারে ছুটি পাবে। এমনকি জার্মান, ইংল্যান্ড বা আমেরিকায় আপনি আপনার ব্যক্তিগত আইনেরও কোনো স্বীকৃতি পাবেন না। সেখানে ব্যক্তিগত আইন খ্রিষ্টান ঐতিহ্যের আলোকে গঠিত। কার্যত মুসলিমরা তাদের ধর্মীয় ব্যক্তিগত আইন মানতে বাধ্য হয়।
আমাদের রাষ্ট্রে এমনটা হবে না। এখানে অমুসলিমরা তাদের ব্যক্তিগত আইন চর্চা করতে পারবে। কেননা, ব্যক্তিগত আইন হচ্ছে ব্যক্তিজীবনেরই একটি অংশ; সম্পূর্ণ স্বাধীনতা লাভের উপায়। যেমন, মানুষের বিশ্বাস বা ধর্মীয় আচার-অনুষ্ঠান ব্যক্তিগত আইনের অধীন। সুদানে যে কেউ যে কোনো ধরনের ধর্মীয় বিশ্বাস বা আচার-অনুষ্ঠান গ্রহণ করতে পারবে; হোক সে পৌত্তলিক বা অন্য কোনো ধর্মের অনুসারী। এমন স্বাধীনতা আপনি পশ্চিমা বিশ্বেও পাবেন না। ফ্রান্সে যদি কোনো তরুণী হিজাব পরতে চায়, আপনি নিশ্চয় জানেন তার কী অবস্থা হবে…! তারা বলবে – হিজাব আমাদের সংস্কৃতি বিরোধী, তাই এটা পরতে দেয়া যাবে না। অথচ সুদানে একজন অমুসলিমকে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দেয়া হয়।
জিয়াউদ্দীন সরদার: কোনো অমুসলিম কি আপনার রাষ্ট্রে ক্ষমতায় আসতে পারবে?
হাসান তুরাবি: যে কোনো সরকারী অফিসে অমুসলিমরা কাজ করতে পারে – এতে ইসলামের কোনো বাধা নেই। যেহেতু কোনো দেশের সংখ্যাগরিষ্ঠ লোক তাদের প্রতিনিধি নির্বাচন করে; সেহেতু মুসলিমরা তাদের জন্যে একজন মুসলিম প্রতিনিধি নির্বাচন করবে – এটাই স্বাভাবিক ব্যাপার।
ইসলামী রাষ্ট্রের বিভিন্ন মডেল হতে পারে কি?
জিয়াউদ্দীন সরদার: আপনার ইসলামী রাষ্ট্র কি ‘একমাত্র ইসলামী রাষ্ট্র’, নাকি অন্যতম ‘একটি ইসলামী রাষ্ট্র’?
হাসান তুরাবি: আমি মনে করি, এটি ‘একমাত্র ইসলামী রাষ্ট্র’ নয়। ভবিষ্যতে যে কোনো দেশ হয়তো আমাদের সাথে যুক্ত হয়ে একটি বড় ইসলামী রাষ্ট্র তৈরি করবে। কেননা সকল মুসলিমই উম্মাহর অংশ। আমি খুব আনন্দিত হবো, যদি ভবিষ্যতে সমগ্র উম্মাহ একত্রিত হয় এবং তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়াদি পরস্পরের সাথে বিনিময় করে। আসলে আমি এমন একটি সময়ের অপেক্ষা করছি – যখন দেশ-কাল, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল মানবজাতি একে অপরের নিকটবর্তী হয়ে যাবে। আমার চূড়ান্ত ইচ্ছা, একটি বিশ্ব-মানবরাষ্ট্র গঠন করা – যেখানে মুসলিম ও অমুসলিম সবাই সমানভাবে বসবাস করবে, প্রত্যেকে তাদের মূল্যবোধের প্রতিনিধিত্ব করবে এবং পরস্পর মূল্যবোধ বিনিময় করবে।
জিয়াউদ্দীন সরদার: অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর মতো এটা কি একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হবে না?
হাসান তুরাবি: না, কখনোই না। মুসলিম রাষ্ট্র কখনো কর্তৃত্ববাদী রাষ্ট্র হতে পারে না। কেননা, মুসলিমদের সকল কর্তৃত্ব একমাত্র আল্লাহর কাছে সমর্পণ করতে হয়। এটাই প্রকৃতপক্ষে ইসলামের আক্ষরিক অর্থ। সুতরাং ইসলামী রাষ্ট্রে কেউ কারো ওপর একতরফাভাবে কর্তৃত্ববাদী হবার সুযোগ নেই।
সুদানে ইসলামী রাষ্ট্রব্যবস্থার প্রেক্ষাপট ও চ্যালেঞ্জসমূহ
জিয়াউদ্দীন সরদার: তাহলে সুদানে কেনো এখন সেনা-স্বৈরতন্ত্র শাসনে চলছে?
হাসান তুরাবি: তারা প্রতিজ্ঞা করেছে যে, এ বছর সম্পূর্ণ সুদানে নির্বাচন দিবে এবং আগামী বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে – যেখানে জনগণ স্বাধীন ও স্বচ্ছভাবে ক্ষমতা ও সংসদ নির্বাচন করবে।
জিয়াউদ্দীন সরদার: সুদানকে ইসলামী রাষ্ট্রে পরিণত করা জরুরি হলো কেনো?
হাসান তুরাবি: ইতিহাস থেকে আমরা শিক্ষা পেয়েছি। এ দেশে ছয়টা অস্থিতিশীল সরকার শাসন করেছে। কিন্তু দেশের ভাগ্য পরিবর্তন হয়নি। সমাজতন্ত্র, পুঁজিবাদ, গণতন্ত্র, সামরিক একনায়কতন্ত্র – সকল ব্যবস্থাই এখানে প্রয়োগ করা হয়েছে; কেউ দেশের জন্যে কিছু করতে পারেনি। না পেরেছে গৃহযুদ্ধ নিরসন করতে, না পেরেছে গোত্রীয় সমস্যার সমাধান করতে এবং না হয়েছে দেশের উন্নয়ন। কৃষিতে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় দেশ হয়েও মানুষকে না খেয়ে থাকতে হয়েছে। এর কারণ হলো, আমাদের পরিকল্পিত অর্থনৈতিক বণ্টন না হওয়া।
এ দেশে কোনো প্রকৃত স্বাধীনতা ছিলো না। গণতন্ত্রের নামে ক্ষমতা কেবল দুই পরিবারের দুইজন ব্যক্তির হাতে কুক্ষিগত করে রাখা হয়েছিলো। যার ফলে স্বাধীনতার কোনো স্বাদ পাওয়া, সামাজিক শান্তি বা অর্থনৈতিক উন্নয়নের সুফল পাওয়া ছিল অসম্ভব ব্যাপার। পাশ্চাত্যের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাগুলো আমরা পরীক্ষা করে দেখেছি। কিন্তু আমরা কিছুই পাইনি। অতএব, ইতিহাস আমাদের শিখিয়েছে – আমাদেরকে আসলে আমাদের প্রকৃত মূল্যবোধ ও ঐতিহ্যে ফিরে যেতে হবে।
জিয়াউদ্দীন সরদার: ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে কীভাবে গৃহযুদ্ধ নিরসন করা সম্ভব?
হাসান তুরাবি: প্রথমত আমরা প্রত্যেকটা প্রদেশ নিয়ে ফেডারেশন পদ্ধতি চালু করব – যা সুদান আগে কখনো পায়নি। এটি ইসলামের প্রাথমিক যুগে স্বয়ং রাসূল (সা) প্রতিষ্ঠা করেছেন – যেখানে ইহুদীদের বিভিন্ন গোত্র তাদের স্বকীয়তা বজায় রেখে চলত, আবার মুসলিমদেরও একাধিক কমিউনিটি ছিল। প্রাথমিকভাবে আমরা এই পদ্ধতিটা অনুসরণ করব। দ্বিতীয়ত, ব্রিটিশদের মতো আমরা শরীয়াহকে সুদানের জাতীয় আইন বানিয়ে ফেলব না। আপাতত আমরা কেবল দক্ষিণ সুদানে শরীয়াহ প্রয়োগ করব। কারণ দক্ষিণ সুদানে প্রায় প্রায় ৯৮ শতাংশ মুসলমানের বসবাস। যদিও তাদের কেউ কেউ খ্রিষ্টান বা পৌত্তলিকদের চেয়েও বেশি খ্রিষ্টান বা পৌত্তলিক। সেক্ষেত্রে তারা শরীয়াহকে গ্রহণ বা বর্জনের সুযোগ পাবে। এর আগে অন্য কোনো আইনের ক্ষেত্রে সুদান এমন সুযোগ পায়নি; এটি সুদানের জন্যে সম্পূর্ণ নতুন।
নারী অধিকার ও শাস্তি আইন
জিয়াউদ্দীন সরদার: যখনি আমরা শরীয়াহর কথা বলি, তখন দুটি বিষয় চলে আসে – নারী অধিকার ও শাস্তি আইন। শরীয়াহ কি নারীদের নিগৃহীত করে না? অন্যদিকে, শাস্তি প্রদানের ক্ষেত্রে শরীয়াহ কি খুব নিষ্ঠুর নয়?
হাসান তুরাবি: ইংল্যান্ড বা আমেরিকায় কি অপরাধের শাস্তি হয় না? আপনি সাধারণভাবে বিবেচনা করলে দেখবেন, সেখানকার আর্মি এবং পুলিশ সার্বক্ষণিক দেশের বিভিন্ন স্থানে অস্ত্র নিয়ে ঘুরাঘুরি করছে এবং তাদের দ্বারা অনেক মানুষই নিহত হচ্ছে। পশ্চিমা বিশ্বের অপরাধের চিত্র বিবেচনা করলে দেখবেন, তারা অপরাধ মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের দেশে অপরাধ ক্রমান্বয়ে বেড়েই চলছে। পুলিশ ও চোরের হাতে প্রচুর মানুষ নিহত হচ্ছে। এমনকি তারা নিজেরা নিজেদের হত্যা করছে। কিন্তু সুদানে গত ছয় মাসে মাত্র দুটি ঘটনায় চুরির সর্বোচ্চ শাস্তি হয়েছে। এই তো গেল একটা দিক।
অন্যদিকে, এ দেশের নারীরা আগের চেয়ে অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে। এটা পশ্চিমা নারী স্বাধীনতার আন্দোলনের ফলে হয়নি; হয়েছে ইসলামী আন্দোলনের ফলে। এ দেশে নারীরা মসজিদে যাবার অধিকার ফিরে পাচ্ছে। আগে তাদের সে অনুমতি ছিল না। এখন নারীরা সামনে আসছে এবং তাদের রাজনৈতিক অধিকার পাচ্ছে। তারা এখন সংসদ সদস্য ও মন্ত্রী হতে পারছে, কেউ রাষ্ট্রদূত হচ্ছে, কেউ বিচারক হচ্ছে।
জিয়াউদ্দীন সরদার: তাহলে নারীরা কি পশ্চিমা ফ্যাশনের পোশাক পরে রাতের বেলা রাস্তায় হাঁটতে পারবে?
হাসান তুরাবি: কোনো ধরনের পোশাকের ব্যাপারে আমাদের আইনগত কোনো বাধা নেই। মুসলিমরা ভালো পোশাকের ব্যাপারে নৈতিক পরামর্শ দেয়; কিন্তু আইন চাপিয়ে দেয় না। খ্রিস্টান সিস্টার উপাসনালয়ে যেমন খ্রিষ্টান ধর্মের আদর্শ পোশাক পরে, আমরাও তাদের মতোই একটা পোশাকের কথা বলি। তারপরেও কোনো মুসলিম নারী যদি ঠিকভাবে পোশাক না পরে, আমরা তাকে জোর করতে পারি না। কারণ তার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। পোশাক এখানে আইনের দ্বারা নির্ধারিত হয় না, হয় নৈতিকতার ভিত্তিতে।
ইসলামী ও সেক্যুলার মূল্যবোধের দ্বন্দ্ব
জিয়াউদ্দীন সরদার: ভবিষ্যতে ইসলামী মূল্যবোধের সাথে সেক্যুলার মূল্যবোধের কোনো দ্বন্দ্ব হবে বলে কি আপনি মনে করেন?
হাসান তুরাবি: হ্যাঁ, কিছু পার্থক্য তো থাকবেই। আমি মনে করি, মানবজাতির মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র্য থাকা উচিত। গণতন্ত্র মানুষকে ভিন্ন ভিন্ন মত গ্রহণের স্বাধীনতা দেয়। মানুষ শান্তিপূর্ণভাবে তার মত প্রকাশ করবে, পরস্পর মত বিনিময় করবে। পশ্চিমারা যেমন তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও অন্যান্য ব্যবস্থাকে একমাত্র স্ট্যান্ডার্ড হিসেবে বাদবাকি বিশ্বের উপর চাপিয়ে দেয়, আমরা তেমনটা করতে পারি না। মানবজাতির জন্যে এটা মোটেও গণতান্ত্রিক কোনো পদ্ধতি নয়। মুসলিম, ইহুদী, খ্রিষ্টান, পৌত্তলিক নির্বিশেষে সবাইকে তাদের মূল্যবোধ প্রকাশ এবং তাদের মূল্যবোধের প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়া উচিত। আমরা যে কারো সাথে ভ্রাতৃত্বপূর্ণ উপায়ে আলোচনা করতে প্রস্তুত।
https://cscsbd.com/1187

মুমিন,মুত্তাকীর গুণাবলী

মুমিন,মুত্তাকীর গুণাবলীFB_IMG_1502477883614
যুবায়ের আহাম্মেদ
لَّيْسَ الْبِرَّ أَن تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَٰكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَىٰ حُبِّهِ ذَوِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا ۖ وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ ۗ أُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ
সৎকর্ম শুধু এই নয় যে, পূর্ব কিংবা পশ্চিমদিকে মুখ করবে, বরং বড় সৎকাজ হল এই যে, ঈমান আনবে আল্লাহর উপর কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী-রসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তাঁরই মহব্বতে আত্মীয়-স্বজন, এতীম-মিসকিন, মুসাফির-ভিক্ষুক ও মুক্তিকামী ক্রীতদাসদের জন্যে। আর যারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে-শোকে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী তারাই হল সত্যাশ্রয়ী, আর তারাই পরহেজগার।
সুরা বাকারা আয়াত ১৭৭
তাফসিরঃ
এই আয়াতে মোটামুটিভাবে মৌলিক পুণ্যকাজ, মৌল রীতিনীতি এবং সঠিক আকিদা বিশ্বাস বিধৃত হয়েছে।
আবু যার (রাঃ) হইতে পর্যায়ক্রমে মুজাহিদ.আব্দুল করিম,আমের ইবনে শফী,উবায়দুল্লা ইবনে আমর,উবায়েদ ইবনে হিসাম আল হালাকী,আবু হাতিম ও ইমাম ইবনে আবু হাতীম বর্ণনা করেনঃ “রাসূলুল্লাহ (সাঃ)কে জিজ্ঞাসা করা হলো ঈমান কাকে বলে? এর জবাবে রাসূল (সাঃ) এই আয়াত তিলাওয়াত করলেন “লাইসালবির্রাআনতুয়াল্লু য়ুজুহাকুম”
তাঁকে আবার প্রশ্ন করা হলে তিনি তিনি এই আয়াত আবার পাঠ করলেন।তৃতীয়বার প্রশ্ন করা হলে তিনি বললেন “যার কারণে তোমার অন্তর নেক কাজে খুশি হবে এবং বদ কাজে নাখোশ হবে।”
আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলা হয়েছে যে, মুমিনগণকে প্রথম বায়তুল মুকাদ্দাসকে কিবলা করার নির্দেশ দেয়া হয়েছিল।অতঃপর যখন কা’বাকে কিবলা করার নির্দেশ আসলো তখন কিছু মুমিন এবং আহলে কিতাবগণের একদলের অন্তরে সংশয় সৃষ্টি হলো এই পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয় ইহাতে এই পরিবর্তনের রহস্য বর্ণিত হয়েছে তা এই যে, আসল উদ্দেশ্য তো আল্লাহ রাব্বুল ইজ্জতের আনুগত্য করা এবং তাঁর আদেশ নিষেধ মেনে চলা। সুতরাং কিবলার ব্যাপারে যখন যেরূপ নির্দেশ আসে তা পালন করতে হবে। এতেই পুণ্য, পরহেজগারি ও ঈমানের পূর্ণতা নিহিত। ইহা অপেক্ষা পূর্ব কিংবা পশ্চিম কিবলা আঁকড়াইয়া থাকার কোন পুণ্য নাই। কারণ আল্লাহর নির্দেশ ও শরীয়তের বিধানের বাহিরে কোন ইবাদত হয়না।
তাই আল্লাহ বলেন-
”লাইছাল বির্রাআনতুয়াল্লু য়ুজুহাকুম কিবলাল মাসরিকি অলমাগরিবি অলাকিন্নাল বির্রা মান আমানাবিল্লাহি অল ইয়াওমিল আখির”
আল্লাহ তালা ঈদুল আজদাহর কুরবানি সম্পর্কে বলেনঃ
”লাইয়নালাল্লাহু লাহুমুহা ওদিয়ামুহা ওলাকিইয়ানালুহুত তাকওয়া মিনকুম।” অর্থাৎ কুরবানির গোশত, শোণিত আল্লাহর দরবারে পৌছায় না। তাঁর আকাশে পৌঁছে তোমাদের তাকওয়া।
আলোচ্য আয়াত থেকে ইবনে আব্বাস (রাঃ) হতে আওফি বর্ণনা করেন-তোমরা শুধু নামাজ পড়বে,অন্যান্য হুকুম আহক্বাম পালন করবেনা এতে কোন পুণ্য নাই। এটা তো ছিল মক্কা থেকে মদিনায় আসার আগ পর্যন্ত হুকুম। মদিনায় আসার পর আল্লাহ তা’য়ালা বিবিধ ফরজ এবং দণ্ডবিধি নাযিল করেন এবং কার্যকর করার নির্দেশ প্রদান করেন।
রাসূল (সাঃ) এর মাদানি জীবনে কিবলা পরিবর্তনের আদেশ পান আল্লাহর পক্ষ থেকে। বায়তুল মুকাদ্দাসের পরিবর্তে বায়তুল্লাহকে কিবলা করা হয়। যারা মুমিন,মুত্তাকী তারা সাদরে গ্রহণ করেন এবং আল্লাহর পক্ষ থেকে রাসূল (সঃ) এর মাধ্যমে যা কিছু বিধান আসে তা তারা মেনে নেন মূলত তাদেরই মুত্তাকী হিসাবে বলা হয়েছে।
মুত্তাকীর সংজ্ঞা
আল হাসান ও রবী ইবনে আনাস হতে অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হয়েছে মুজাহিদ বলেন- “আল্লাহর আনুগত্যর যে প্রেরণা অন্তরে ঠাঁই নেয় তাহাই পুণ্য।”
যিকাহ বলেন- “ফরজ কার্যাবলী যথাযথভাবে পালন করার নামই পুণ্য ও তাকওয়ার পরিচয়
”অলাকিন্নাল বিররামান আমানা বিল্লা” আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ছুফিয়ান আস সাওরি বলেন- উক্ত আয়াতে যে সমস্ত বিষয় সম্পর্কে বলা হয়েছে সবগুলি পুণ্য কাজ। যে ব্যক্তি এই এই সকল গুণে গুণান্বিত হয়েছে সে পরিপূর্ণ রূপে ইসলামে প্রবিষ্ট হয়েছে। সে সকল কল্যাণের চাবিকাঠি হস্তগত করেছে। উক্ত কাজসমূহ হলো-আল্লাহর একত্বে বিশ্বাস,আল্লাহ ও রাসূলের মধ্য দৌত্যের দায়িত্ব পালনকারী ফেরেশতাগণের অস্তিত্বে আস্থা স্থাপন,আল কিতাবে বিশ্বাস।অর্থাৎ আসমান হতে আম্বিয়া কিরামের উপর অবতীর্ণ সকল কিতাবে বিশ্বাস যার পরিসমাপ্তি ঘটেছে শেষ রাসূলের প্রাপ্ত সর্বোত্তম গ্রন্থ আল কুরআনের মাধ্যমে।পরন্তু এটাও বিশ্বাস করা আল-কুরআন যার অপর নাম ’মুহায়মিন’ অর্থাৎ পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়ন। ইহা সকল কল্যাণের ভাণ্ডার এবং দুনিয়া ও আখিরাতের সকল সৌভাগ্য ইহাতেই নিহিত রয়েছে।এমন কি এই কিতাব অবতীর্ণ হওয়ার সাথে সাথে পূর্বের সমস্ত কিতাব বাতিল হয়ে গিয়েছে।হযরত আদম (আঃ) হতে হযরত মুহাম্মদ (সাঃ) পর্যন্ত প্রত্যেক নবী রাসূলকে সত্য বলে জানা। এইগুলি হলো ঈমান-আক্বিদার পূর্ণ কাজ।
যিনি এগুলো বিশ্বাস করেন তিনি মুমিন(বিশ্বাসী)
আবু হুরায়রা (রাঃ) হইতে মারফু হাদিসে বলা হয়েছে- “সর্বোত্তম দান হলো সুস্থ-সবল অবস্থায় সম্পদের প্রচণ্ড মায়া ও ধনী হওয়ার উগ্র বাসনা লইয়া দারিদ্র্যর আশংকা থাকা সত্ত্বেও দান করা।”
এ সম্পর্কে সুরা বাকারার প্রথমাংশের কয়েকটি আয়াতের উদ্ধৃতি দিলাম।
ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ
এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য,
2:3
to top
الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামায প্রতিষ্ঠা করে। আর আমি তাদেরকে যে রুযী দান করেছি তা থেকে ব্যয় করে
2:4
وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ
এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে। আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে।
2:5
أُولَٰئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম।
তাফসির
৫ নং আয়াতের তাফসিরে বলা হয়েছে- আল্লাহ পাকের বাণী উলাইকা অর্থ পূর্বোক্ত গুণাবলী যথা অদৃষ্ট বস্তুতে ঈমান, সালাত কায়েম, আল্লাহ প্রদত্ত রুজি বিতরণ, রাসূল (সাঃ) এবং পূর্ববর্তী রাসূলদের উপর অবতীর্ণ কিতাব সমূহে ও আখিরাতে দৃঢ় বিশ্বাস স্থাপন। হারাম কাজ থেকে বেঁচে থাকা এবং নেক কাজ করার শক্তি ও গুণাবলী অর্জন করা। মুত্তাকীর জন্য উক্ত গুণাবলী অপরিহার্য।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরান বুঝার তৌফিক দান করুন। রাসূলের আদর্শ মেনে চলার তাওফিক দিন। মুত্তাকী হওয়ার তাওফিক দিন এবং বর্তমান যুগে ফিৎনা থেকে আমাদের সকলকে হেফাজত করুন।আমীন
তথ্যসুত্র-তাফসিরে ইবনে কাছির (ইসলামী ফাউন্ডেশন)
http://shodalap.org/zubayer-ahmed/15271/

মুত্তাকীদের গুণাবলী

FB_IMG_1497508685104মুত্তাকীদের গুণাবলী।
ইবনুল কায়্যিম (রহ.) বলেন, যে তাকওয়ার সংজ্ঞায় তালক বিন হাবীব (রহ.) কে করা হয়ে তিনি উত্তরে বলেন; সাওয়াবের আশা নিয়ে আল্লাহর আনুগত্য করা, আর আল্লাহর শাস্তিকে ভয় করে গুনাহের কাজ ছেড়ে দেওয়া।
মহান আল্লাহ তায়ালা মুত্তাকীদের গুণাবলী বর্ণনা করেছেন এভাবে-
الم ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُوْلَئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
১. আলিফ লাম মীম। (এর অর্থ কেবলমাত্র আল্লাহ অবগত)। ২. এই কিতাব যাতে কোন সন্দেহ নেই। যা আল্লাহভীরুদের জন্য পথ প্রদর্শক। ৩. যারা গায়েবে বিশ্বাস করে ও ছালাত কায়েম করে এবং আমরা তাদেরকে যে রূযী দান করেছি, তা থেকে ব্যয় করে। ৪. যারা বিশ্বাস স্থাপন করে ঐ বিষয়ে, যা আপনার প্রতি নাযিল করা হয়েছে এবং যা আপনার পূর্ববর্তীগণের প্রতি নাযিল করা হয়েছিল। আর পরকালীন জীবনের প্রতি যারা নিশ্চিত বিশ্বাস পোষণ করে। ৫. ঐ সকল মানুষ তাদের প্রভুর দেখানো পথের উপর প্রতিষ্ঠিত এবং তারাই সফলকাম।
আয়াতগুলিতে মুত্তাক্বীদের ৫টি গুণ বর্ণনা করা হয়েছে। এখন এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে কিছু আলোকপাত করা হবে। ইনশা আল্লাহ
هُدًى لِّلْمُتَّقِينَ ‘আল্লাহ ভীরুদের জন্য পথ প্রদর্শক’। কুরআন সকল মানুষের জন্য পথপ্রদর্শক হলেও এখানে মুত্তাক্বীদের খাছ করা হয়েছে এ কারণে যে,তারাই কেবল এ থেকে উপকৃত হয়ে থাকেন,অন্যেরা নয়। যেমন বিরানী সকলের জন্য উত্তম খাদ্য হলেও তা কেবল
সুস্থদেহীদের জন্য উপযোগী,অন্যদের জন্য নয়। একদল ছাহাবী থেকে বর্ণিত হয়েছে যে, মুত্তাক্বী বলতে ঐসব মুমিন নর-নারীকে বুঝায় যারা শিরক থেকে বেঁচে থাকেন এবং আল্লাহর অবাধ্যতার শাস্তিকে ভয় পান। তারা আল্লাহর আনুগত্যপূর্ণ কাজ করেন এবং সর্বদা তাঁর
রহমতের আশা করেন (ইবনু কাছীর) ।
আল্লাহ অত্র আয়াতে মুত্তাক্বীদের জন্যই কেবল হেদায়াতকে খাছ করেছেন। কেননা যারা হেদায়াত চায় কেবল তারাই হেদায়াত পায়। যারা যেদী ও হঠকারী তারা হেদায়াত থেকে বঞ্চিত হয়। এ বিষয়টি আল্লাহ অন্যত্র বলেন এভাবে,
قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ ۖ وَالَّذِينَ لَا يُؤْمِنُونَ فِي آذَانِهِمْ وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى ۚ أُولَٰئِكَ يُنَادَوْنَ مِن مَّكَانٍ بَعِيدٍ
বলুন এটা (কুরআন) বিশ্বাসীদের জন্য পথ প্রদর্শক ও আরোগ্যকারী। আর যারা (একে) বিশ্বাস করে না, তাদের কানে রয়েছে বধিরতা, আর তারা এ থেকে অন্ধ। যেন তাদেরকে দূরবর্তী স্থান থেকে আহবান করা হচ্ছে’ (হা-মীম সাজদাহ ৪১/৪৪) ।
অর্থাৎ যারা কুরআনকে বিশ্বাস করে না ও তা থেকে ফায়দা উঠাতে চায় না,তাদের অবস্থা এমন যেমন কাউকে দূর থেকে ডাকা হয়। অথচ সে শুনতেও পায় না,দেখতেও পায় না। যারা মুত্তাক্বী নয়, তাদের অবস্থা অনুরূপ। কুরআন থেকে তারা উপকৃত হতে পারে না।
যেমন অন্যত্র আল্লাহ বলেন,
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا
‘আমরা কুরআনে এমন সব বিষয় নাযিল করেছি যা আরোগ্যকারী এবং বিশ্বাসীদের জন্য রহমত স্বরূপ এবং যা সীমা লংঘনকারীদের জন্য কেবল ক্ষতিই বৃদ্ধি করে’ (বনু ইসরাঈল ১৭/৮২) ।
অত্র আয়াতে ইঙ্গিত রয়েছে যে,কুরআন যেমন সত্যসেবীদের জন্য পথ প্রদর্শক, তেমনি এর প্রতি অবিশ্বাসী ও অনীহা প্রদর্শনকারীদের জন্য কঠিন বিপদ ও গযবের কারণ।
এখন আসছি মূল আলোচনায়-
১। মুত্তাকীদের প্রথম গুণ হলো, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা:
الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
‘যারা গায়েবে বিশ্বাস করে ও ছালাত কায়েম করে এবং আমরা তাদেরকে যে রূযী দান করেছি,তা থেকে ব্যয় করে’।
অত্র আয়াতে মুত্তাক্বীদের ছিফাত ও বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনটি গুণ বর্ণিত হয়েছে।
১.অদৃশ্যে বিশ্বাস
২. ছালাত কায়েম করা এবং
৩. আল্লাহর পথে ব্যয় করা।
প্রথমতঃ অদৃশ্যে বিশ্বাস। এর অর্থ কি? আল্লাহ বলেন,
إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ
নিশ্চয়ই যারা তাদের প্রভুকে না দেখে ভয় করে,তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার’ (মুলক ৬৭/১২) ।
এই ভয় হতে হবে একথা জেনে-বুঝে যে, এ সৃষ্টিজগত আপনা-আপনি সৃষ্টি হয়নি এবং আপনা-আপনি পরিচালিত হচ্ছে না। বরং নিশ্চিতভাবেই এর একজন সৃষ্টিকর্তা ও পালনকর্তা আছেন, যাঁর কুশলী বিধান ও দূরদর্শী পরিকল্পনা মতে পুরা সৃষ্টিজগত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।
এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
‘বান্দাগণের মধ্যে আল্লাহকে ভয় করে কেবল তারাই যারা জ্ঞানী’(ফাত্বির ৩৫/২৮) ।
এখানে জ্ঞানী অর্থ সূক্ষ্মদর্শী ও বিজ্ঞানী,যারা সৃষ্টিতত্ত্ব উপলব্ধি করে এবং সৃষ্টি কৌশলসমূহ প্রমাণ সহকারে জেনে-বুঝে আল্লাহর অস্তিত্ব বিষয়ে নিশ্চিত জ্ঞান অর্জন করে। বোকা মানুষ সবকিছু চর্মচক্ষুতে দেখতে চায়। কিন্তু একটু চিন্তা করলেই সে বুঝতে পারে যে, তার জীবনটা সর্বদা অদৃশ্য শক্তির ইঙ্গিতেই পরিচালিত হচ্ছে। মায়ের গর্ভ থেকে সে পৃথিবীতে এসেছিল ছোট একটি শিশু হিসাবে। অথচ এখন সে সাড়ে তিনহাত দীর্ঘ তরতাজা এক নওজোয়ান।
কে তাকে টেনে লম্বা করলো? সে সবকিছু খেয়ে হযম করে। কিন্তু কিভাবে তার খাদ্য হযম হয়। কিভাবে ঐ খাদ্য থেকে রক্ত,গোশত,তাপ ও শক্তি সৃষ্টি হয় এবং অপ্রয়োজনীয় অংশ পেশাব ও পায়খানা হয়ে বেরিয়ে যায়,সেই কৌশল সে কি কখনো প্রত্যক্ষ করেছে? অথচ পেট তার সাথেই রয়েছে সর্বদা-সর্বক্ষণ। একটু পেট ব্যথা বা মাথা ব্যথা হলেই মুখের হাসি মিলিয়ে যায়,সামান্য ডায়রিয়া হলেই বিছানায় সটান হয়ে পড়তে হয়,হাতের নাগালের মধ্যেই নিজের পেটটা থাকলেও তার উপরে তার কোনই নিয়ন্ত্রণ নেই। তাহলে কে ওটাকে নিয়ন্ত্রণ করছেন? কে ঐ মাথার মধ্যে মস্তিষ্ক ও চিন্তাশক্তি দান করলেন? বুকের মধ্যে হৃৎপিন্ড দান করলেন? একই পিতা-মাতার পাঁচটি সন্তান। কেন সবার মেধা ও প্রতিভা, যোগ্যতা ও ক্ষমতা সমান হল না? একজনের হাতে কলম দিলে লাইনের পর লাইন নির্ভুলভাবে লিখে যায়,আরেকজন কলম হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও দু’লাইন লিখতে পারে না,এসবের জবাব বস্তুবাদী নাস্তিকদের কাছে আছে কি? এক সেকেন্ড পরেই তার জীবনে কি ঘটতে যাচ্ছে, সেকথা যে মানুষ বলতে পারে না,তাকে তো একথা মানতেই হবে যে,সে অবশ্যই কোন অদৃশ্য শক্তি দ্বারা প্রতি মুহূর্তে পরিচালিত হচ্ছে। তিনিই তো আল্লাহ,যিনি সৃষ্টিকর্তা ও পালনকর্তা, যিনি আদি ও যিনি অন্ত,যিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক। বস্তুতঃ এটাই হল গায়েবে বিশ্বাসের মূল কথা। মুত্তাক্বী হবার প্রথম ও প্রধান গুণ হল এটাই।
আবু জুম‘আহ আনছারী (রাঃ) বলেন,আমরা একদিন রাসূলুল্লাহ (ছাঃ)-এর সঙ্গে দুপুরের খানা খাচ্ছিলাম। এ সময় আবু ওবায়দাহ ইবনুল জাররাহ আমাদের সঙ্গে ছিলেন।
তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমাদের চাইতে উত্তম কেউ আছে কি? আমরা আপনার কাছে ইসলাম কবুল করেছি এবং আপনার সাথে জিহাদ করেছি। তখন রাসূলুল্লাহ
(ছাঃ) বললেন, ﻗَﻮْﻡٌ ﻳَﻜُﻮْﻧُﻮْﻥَ ﻣِﻦْ ﺑَﻌْﺪِﻯْ ﻳُﺆْﻣِﻨُﻮْﻥَ ﺑِﻰْ ﻭَﻟَﻢْ ﻳَﺮَﻭْﻧِﻰْ ‘হ্যাঁ। তারা হল আমার পরবর্তী লোকেরা, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করবে অথচ তারা আমাকে দেখেনি’।
দ্বিতীয় গুণ, নামায প্রতিষ্ঠা করা:
وَيُقِيمُونَ الصَّلَاةَ অর্থাৎ মুত্তাক্বী তারাই যারা ছালাতের ফরয-ওয়াজিব-সুন্নাত,কিয়াম-কুঊদ, রুকূ-সুজূদ,ওযূ এবং ছালাতের ওয়াক্তের যথাযথ হেফাযত করে। (ইবনু কাছীর) ।
এখানে রাব্বুল আলামীন নামায প্রতিষ্ঠা করতে বলেছেন; নামায প্রতিষ্ঠা করা আর আদায় করা এক কাজ নয়। পবিত্র কুরআনে যত জায়গায় নামাযের আলোচনা আসছে, সব জায়গায়তেই প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তাই শুধু একাকী নামায আদায় করলে যিম্মদারী শেষ হবে না। পরিবারের সকলকে নিয়ে নামায আদায় করতে পারলে আল্লাহর নির্দেশের যথাযথ পালন হবে। এই মর্মে মহান আল্লাহ ঘোষণা করেন:
وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا ۖ لَا نَسْأَلُكَ رِزْقًا ۖ نَحْنُ نَرْزُقُكَ ۗ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَىٰ
নিজের পরিবার পরিজনকে নামায পড়ার হুকুম দাও১১৪ এবং নিজেও তা নিয়মিত পালন করতে থাকো। আমি তোমার কাছে কোন রিযিক চাই না, রিযিক তো আমিই তোমাকে দিচ্ছি এবং শুভ পরিণাম তাকওয়ার জন্যই। (সূরা ত্বাহা: ১৩২)
আমাদের সমাজে পোশাক পরিধান করা প্রতিষ্ঠিত আছে, এ কথা সকলে স্বীকার করেন, কেউ যদি খালি গায়ে বের হয় তাকে জনগণ পাগল বলবে। তাকে সমাজে সুস্থ লোকদের সাথে স্থান দেওয়া হয় না। এবার বলুন তো সেভাবে কি আমাদের মুসলিম সমাজে নামায প্রতিষ্ঠিত আছে, কেউ নামায না পড়লে তাকে, সমাজ থেকে কি বের করে দেওয়া হয়? উত্তর না। মহান আল্লাহ নামাযকে প্রতিষ্ঠিত করতে বলেছেন। তাই আসুন মুত্তাকীদের দ্বিতীয়গুণ নামাযকে প্রতিষ্ঠা করতে তৎপর হই। আল্লাহ আমাদেরকে সেই তাওফীক দান করুন। আমীন
মুত্তাকীদের তৃতীয় গুণ: আল্লাহর রাস্তায় দান করা-
وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ মুত্তাক্বীদের তৃতীয় গুণ হল এই যে,আল্লাহ তাদেরকে যাকিছু খাদ্য-পানীয় ইত্যাদি দান করেছেন,তা থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। জ্ঞান,স্বাস্থ্য ও চিন্তাশক্তি ইত্যাদি আল্লাহর দেওয়া অন্যতম মূল্যবান রিযিক। এগুলিকে মুত্তাক্বীগণ আল্লাহর পথে ব্যয় করে থাকেন। তবে অত্র আয়াতে খাদ্য ও ধন-সম্পদকেই বুঝানো হয়েছে।
আলোচ্য আয়াতে কেবল ছালাত ও ইনফাক্ব ফী সাবীলিল্লাহর কথা বলা হয়েছে এ কারণে যে,ছালাত হল দৈহিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবং যাকাত হল আর্থিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ। বাকী সব ইবাদত এ দুইয়ের অনুষঙ্গ।
وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ
‘এবং যারা বিশ্বাস স্থাপন করে ঐ সকল বিষয়ে, যা আপনার প্রতি নাযিল হয়েছে এবং যা আপনার পূর্ববর্তীগণের প্রতি নাযিল হয়েছিল। আর পরকালীন জীবনের উপরে যারা নিশ্চিত বিশ্বাস পোষণ করে’।
অত্র আয়াতে মুত্তাক্বীদের চতুর্থ ও পঞ্চম গুণ বর্ণিত হয়েছে। চতুর্থটি হচ্ছে কুরআন ও হাদীছ, যা রাসূল (ছাঃ)-এর প্রতি নাযিল হয়েছে, তার উপরে ঈমান আনা এবং যে সকল কিতাব ও শরী‘আত পূর্ববর্তী নবী ও রাসূলগণের উপরে নাযিল হয়েছিল, সেগুলির উপরে ঈমান আনা। যেমন ইবরাহীম (আঃ)- এর উপরে ছহীফাসমূহ, মূসা (আঃ)-এর উপরে তওরাত, দাঊদ (আঃ)-এর উপরে যবূর, ঈসা (আঃ)-এর উপরে ইনজীল প্রভৃতি।
মুত্তাক্বীগণ বিগত সকল নবী ও রাসূলগণ এবং তাঁদের আনীত কিতাব ও শরী‘আতের উপরে ঈমান রাখেন এই মর্মে যে, ঐ সকল কিতাব আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছিল এবং সেগুলি সে যুগের নবীগণের স্ব স্ব গোত্রের জন্য পালনীয় ছিল। অতঃপর বিশ্বমানবের জন্য সর্বশেষ নবী ও সর্বশেষ এলাহী কিতাব আসার পরে বিগত সব কিতাবের হুকুম রহিত হয়ে গেছে। এলাহী কিতাব ও শরী‘আতের উপরে বিশ্বাস এভাবে রাখতে হবে যে, এগুলি আল্লাহ কর্তৃক প্রেরিত। এর মধ্যে নবীর কপোল কল্পিত কিছুই নেই এবং এ বিশ্বাস রাখতে হবে যে, এলাহী কিতাব ও শরী‘আতের বিধি-বিধানসমূহ মানব কল্যাণে সর্বোচ্চ ও অতুলনীয়। মানব রচিত কোন বিধান এর চাইতে উত্তম নয় বা এর সমতুল্য নয়।
শেষ যামানায় ‘কুরআন’ ও ‘ইসলাম’ আসার পরে এখন আর কোন এলাহী কিতাব ও দ্বীন নেই। বিগত সকল কিতাব এখন অস্তিত্বহীন হয়ে গেছে। ইহুদী-নাছারাসহ বিগত সকল দ্বীন
এখন বাতিল হয়ে গেছে। এখন ইসলামই বিশ্বমানবতার জন্য একমাত্র দ্বীন। যেমন আল্লাহ
إِنَّ الدِّينَ عِنْدَ اللهِ الْإِسْلَامُ ۗ
‘নিশ্চয়ই আল্লাহর নিকটে তাঁর মনোনীত দ্বীন হ’ল ইসলাম’ (আলে ইমরান ৩/১৯) ।
ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন আল্লাহর নিকটে গৃহীত হবে না। যেমন তিনি বলেন,
وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
‘যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন তালাশ করবে, কখনোই তা কবুল করা হবে না এবং ঐ ব্যক্তি আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে’ (আলে ইমরান ৩/৮৫) ।
হযরত আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন,
وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لاَ يَسْمَعُ بِي أحد من هذه الأمة لا يَهُودِيٌّ، وَلاَ نَصْرَانِيٌّ، ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ بِالَّذِي أُرْسِلْتُ بِهِ إِلاَّ كانَ مِنْ أَصْحَابِ النار
‘যাঁর হাতে মুহাম্মাদের জীবন নিহিত তাঁর কসম করে বলছি,ইহুদী হৌক বা নাছারা হৌক,এই উম্মতের যে কেউ আমার আবির্ভাবের খবর শুনেছে,অতঃপর মারা গেছে। অথচ আমি যা নিয়ে আগমন করেছি তার উপরে ঈমান আনেনি,সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে’। (মুসলিম)
হাদীছে ‘এই উম্মত’ অর্থ এ যুগের সকল জিন ও ইনসান।
এখানে একটি সূক্ষ্ম বিষয় উল্লেখযোগ্য যে, অত্র আয়াতসহ কুরআনের অন্যূন ৫০টি স্থানে ঈমানের আলোচনায় পূর্ববর্তী নবীগণের ও তাঁদের প্রতি প্রেরিত কিতাব ও ছহীফা সমূহের উল্লেখ রয়েছে। কিন্তু কোথাও পরবর্তী কোন নবী বা কিতাবের উল্লেখ নেই। এমনকি এ বিষয়ে কোন ইশারা-ইঙ্গিতও নেই। এ বিষয়টি কুরআনের সর্বশেষ ইলাহী গ্রন্থ হওয়ার এবং মুহাম্মাদ (ছাঃ)-এর সর্বশেষ নবী হওয়ার একটি প্রকৃষ্ট দলীল। মূসা, দাঊদ, ঈসা প্রমুখ শ্রেষ্ঠ নবী ও রাসূলগণ বনু ইসরাঈল গোত্রের নবী ছিলেন।
وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ ‘এবং তারা আখেরাতের উপরে দৃঢ় বিশ্বাস পোষণ করবে’। এটি হ’ল মুত্তাক্বীদের পঞ্চম গুণ। আখেরাত অর্থ পরবর্তী জীবনের উপর ঈমান আনা,
এখানে আখেরাত বলতে পরকালীন জীবনকে বুঝানো হয়েছে, যা মৃত্যুর পরে শুরু হবে। এর মধ্যে কবর, কিয়ামত, হাশর, শেষবিচার, জান্নাত,জাহান্নাম সবকিছু শামিল রয়েছে।
উল্লেখ্য যে,ইতোপূর্বে يُؤْمِنُونَ ক্রিয়াপদ ব্যবহার করা হলেও আখেরাত বিশ্বাসের
ক্ষেত্রে يُوقِنُونَ ক্রিয়াপদ ব্যবহারের মাধ্যমে এই বিশ্বাসের দৃঢ়তার প্রতি অধিক জোর দেওয়া হয়েছে।
বলা বাহুল্য এ সৃষ্টিজগতের সবকিছুই আল্লাহ সৃষ্টি করেছেন তাঁর সেরা ও প্রিয় সৃষ্টি মানুষের সেবার জন্য। অথচ মাত্র অনধিক একশ’ বছরের মধ্যেই মানুষ মৃত্যুবরণ করছে। যার
মধ্যে যালেম যুলুম করেও প্রশংসা পাচ্ছে। অন্যদিকে নিরপরাধ মযলূম অত্যাচারিত হয়েও বদনামগ্রস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাহলে যালেমের যুলুমের শাস্তি এবং মযলূমের যথাযথ পুরস্কার পাবার পথ কি? সেটারই জওয়াব হল পরকাল। মৃত্যুর পরেই যার সূচনা হয়
এবং শেষ বিচারের দিন যা চূড়ান্ত হয়। অতঃপর যালেম জাহান্নামী হয়ে তার যোগ্য শাস্তি পায় এবং ঈমানদার মযলূম জান্নাতী হয়ে তার যোগ্য প্রতিদান পেয়ে ধন্য হয়।
অতঃপর সেখানেই তার চিরস্থায়ী নিবাস।
يَا قَوْمِ إِنَّمَا هَٰذِهِ الْحَيَاةُ الدُّنْيَا مَتَاعٌ وَإِنَّ الْآخِرَةَ هِيَ دَارُ الْقَرَارِ ﴿٣٩﴾
দুনিয়ার এ মুসাফিরখানা হ’ল দারুদ্দুনিয়া, কবরের অপেক্ষমান জগত হ’ল দারুল বারযাখ এবং আখেরাতের চিরস্থায়ী জগত হ’ল দারুল ক্বারার (মুমিন ৪০/৩৯) ।
আখেরাতের উপরে এই দৃঢ় বিশ্বাস পোষণ করা তাই মুমিন জীবনের অন্যতম প্রধান ভিত্তি।
আল্লাহ আমাদের আখেরাত বিশ্বাসকে মযবূত করুন- আমীন!
أُوْلَئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
‘ঐ সকল মানুষ তাদের প্রভুর দেখানো পথের উপর প্রতিষ্ঠিত এবং তারাই সফলকাম’। ‘সফলকাম’ অর্থ اَلْفَائِزُوْنَ بِالْجَنَّةِ وَالْبَاقُوْنَ فِيْهَا ‘জান্নাতের অধিকারী ও সেখানে অবস্থানকারী’ (কুরতুবী)।
মুত্তাকীদের আরো কিছু গুণাবলী:
এক নজরে মুত্তাকীদের কিছু গুণাবলী আলোচনা করা হলো:
১। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি রাসূলগণের প্রতি, তাকীদের প্রতি ঈমান আনা। ২। নামায প্রতিষ্ঠা করা, ৩। যাকাত প্রদান করা, ৪। পূর্বেকার কিতাবসমূহ ও বর্তমান কিতাব আল কুরআনের প্রতি ঈমান আনা, ৫। প্রতি পরকালের,৬। ওয়াদা পূরণ করা, ৭। সত্যবাদিতা, ৮।ধৈর্যধারণ করা ৯। দোয়া করা, ১০। শেষ রাতে উঠে ইস্তেগফার করা, ১১। তাওবার প্রতি খেয়াল রাখা, ১২। ইহসান বা অন্যের প্রতি অনুগ্রহশীল থাকা, ১৩। ধার্মিকতা হওয়া, ১৪। সহনশীল হওয়া, অন্যকে ক্ষমা করার মন-মানষিকতা থাকা, ১৫। কিয়ামুল লাইয়ের নামায পড়া, ১৬। ইনফাস প্রতিষ্ঠা করা, ১৭। আল্লাহর প্রতীকগুলোর সম্মান করা।
http://www.new-muslims.info/bd/islam-of-life/morality-and-values/মুত্তাকীদের-গুণাবলী/

মুসলমানদের ১৫ টি প্রশংসনীয় চারিত্রিক গুণাবলী

FB_IMG_1502048628522
মুসলমানদের ১৫ টি প্রশংসনীয় চারিত্রিক গুণাবলী
লেখক : আদেল বিন আলী আশ-শিদ্দী / আহমদ আল-মাযইয়াদ
অনুবাদ : সাইফুল্লাহ আহমাদ | ওয়েব সম্পাদনাঃ মোঃ মাহমুদ -ই- গাফফার ।
ইসলামী শরীয়ত হচ্ছে একটি পরিপূর্ণ জীবন পদ্ধতি যা সকল দিক থেকে সার্বিকভাবে মুসলমানের ব্যক্তিগত জীবনকে গঠন করার ব্যাপারে অ
ত্যন্ত গুরুত্বারোপ করেছে এসব দিকের মধ্যে গুনাবলি শিষ্টাচার ও চরিত্রের দিকটি অন্যতম। ইসলাম এদিকে অত্যন্ত গুরুত্বারোপ করেছে। তাইতো আকীদা ও আখলাকের মাঝে সম্পর্ক স্থাপন করে দিয়েছে, যেমন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন,
“মুমিনদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার হচ্ছে সে ব্যক্তি, যে তাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী।” [আহমাদ, আবু দাউদ, তিরমিযি ]
সুতরাং উত্তম চরিত্র হচ্ছে ঈমানের প্রমাণবাহী ও প্রতিফলন। চরিত্র ব্যতীত ঈমান প্রতিফলিত হয় না বরং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংবাদ দিয়েছেন যে, তাঁকে প্রেরণের অন্যতম মহান উদ্দেশ্য হচ্ছে চরিত্রের উত্তম দিকসমূহ পরিপূর্ণ করে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন,
“আমি তো কেবল চরিত্রের উত্তম দিকসমূহ পরিপূর্ণ করে দিতে প্রেরিত হয়েছি।” ইমাম আহমাদ ও ইমাম বুখারী আদাবুল মুফরাদে বর্ণনা করেছেন।
এ কারণেই আল্লাহ তাআলা উত্তম ও সুন্দরতম চরিত্রের মাধ্যমে তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেন,
“নিশ্চয়ই আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত।” [সূরা আল, কালাম : ৪]
কোথায় এ চরিত্র বর্তমান বস্তুবাদী মতবাদ ও মানবতাবাদী মানুষের মনগড়া চিন্তা চেতনায় ?
যেখানে চরিত্রের দিককে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে, তা শুধু সুবিদাবাদী নীতিমালা ও বস্তুবাদী স্বার্থের উপর প্রতিষ্ঠিত। যদিও তা অন্যদের উপর জুলুম বা নির্যাতনের মাধ্যমে হয়। অন্য সব জাতির সম্পদ লুন্ঠন ও মানুষের সম্মান হানীর মাধ্যমে অর্জিত হয়।
একজন মুসলমানের উপর তার আচার-আচরণে আল্লাহর সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে, অন্য মানুষের সাথে, এমনকি নিজের সাথে কি ধরনের আচরণ করা উচিত ইসলাম তার এক অভিনব চকমপ্রদ চিত্র অংকন করে দিয়েছে। যখনই একজন মুসলমান বাস্তবে ও তার লেনদেনে ইসলামী চরিত্রের অনুসরণ করে তখনই সে অভিষ্ট পরিপূর্ণতার অতি নিকটে পৌঁছে যায়, যা তাকে আরো বেশি আল্লাহর নৈকট্য লাভ ও উচ্চ মর্যাদার সোপানে উন্নীত হতে সহযোগিতা করে। পক্ষান্তরে, যখনই একজন মুসলমান ইসলামের চরিত্র ও শিষ্টাচার হতে দূরে সরে যায় সে বাস্তবে ইসলামের প্রকৃত প্রাণ চাঞ্চল্য, নিয়ম-নীতির ভিত্তি হতে দূরে সরে যায়। সে যান্ত্রিক মানুষের মত হয়ে যায়, যার কোন অনুভূতি এবং আত্মা নেই।
ইসলামে ইবাদতসমূহ চরিত্রের সাথে কঠোরভাবে সংযুক্ত। যে কোন ইবাদত একটি উত্তম চরিত্রের প্রতিফলন ঘটায় না তার কোন মূল্য নেই। আল্লাহর সামনে নামায আদায়ের ক্ষেত্রে দেখা যায় নামায একজন মানুষকে অশ্লীল অপছন্দ কাজসমূহ হতে রক্ষা করে, আত্মশুদ্ধি ও আত্মার উন্নতি সাধনে এর প্রভাব রয়েছে। আল্লাহ তাআলা বলেন,
“নিশ্চয়ই নামায অশ্লীল, অপছন্দনীয় কাজ হতে নিষেধ করে।” [ সূরা আল-আনকাবুত :৪৫ ]
অনুরূপভাবে রোযা তাক্কওয়ার দিকে নিয়ে যায়। আর তাক্বওয়া হচ্ছে মহান চরিত্রের অন্যতম, যেমন- আল্লাহ তাআলা বলেন,
“হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে যেমনি ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাক্বওয়া লাভ করতে পার।” [ সূরা আল বাকারা : ১৮৩ ]
রোযাঃ অনুরূপভাবে শিষ্টাচার, ধীরস্থিরতা, প্রশান্তি, ক্ষমা, মুর্খদের থেকে বিমুখতা ইত্যাদির প্রতিফলন ঘটায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, “তোমাদের কারো রোযার দিন যদি হয়, তাহলে সে যেন অশ্লীল কথাবার্তা না বলে, হৈ চৈ না করে অস্থিরতা না দেখায়। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে লড়াই করে সে যেন বলে দেয় আমি রোযাদার। বুখারী ও মুসলিম
যাকাতঃ অনুরূপভাবে অন্তরকে পবিত্র করে, আত্মাকে পরিমার্জিত করে এবং তাকে কৃপণতা, লোভ ও অহংকারের ব্যধি হতে মুক্ত করে। আল্লাহ তাআলা বলেন,“তাদের সম্পদ হতে আপনি সাদকাহ গ্রহণ করুন যার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র ও পরিমার্জিত করবেন।” [সূরা তাওবাহ ১০৩ আয়াত ]
হজ্জঃ আর হজ্জ হচ্ছে একটি বাস্তবমুখী প্রশিক্ষণশালা আত্মশুদ্ধি এবং হিংসা বিদ্ধেষ ও পঙ্কিলতা থেকে আত্মাকে পরিশুদ্ধি ও পরিমার্জনের জন্য। আল্লাহ তাআলা বলেন, “যে এ মাস গুলোতে নিজের উপর হজ্জ ফরয করে নিল সে যেন অশ্লীলতা, পাপাচার ও ঝগড়া বিবাদ হজ্জের মধ্যে না করে।” [সূরা আল বাকারাহ : ১৯৭ ]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন,
“যে ব্যক্তি অশ্লীল কথা-বার্তা ও পাপ কর্ম না করে হজ্জ পালন করল, সে তার পাপ রাশি হতে তার মা যেদিন জন্ম দিয়েছে সে দিনের মত নিষ্পাপ হয়ে ফিরে এল।” [বুখারী ও মুসলিম]
ইসলামী চরিত্রের মৌলিক বিষয়সমূহ
১ সত্যবাদিতা:
আল্লাহ তাআলা এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের যে সকল ইসলামী চরিত্রের নির্দেশ দিয়েছেন, তার অন্যতম হচ্ছে সত্যবাদিতার চরিত্র। আল্লাহ তাআলা বলেন,
“হে ঈমানদারগণ আল্লাহকে ভয় কর এবং তোমরা সত্যবাদীদের সাথী হও।” সূরা আত-তাওবাহ : ১১৯
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন,
“তোমরা সততা অবলম্বন গ্রহণ কর, কেননা সত্যবাদিতা পুণ্যের পথ দেখায় আর পূণ্য জান্নাতের পথ দেখায়, একজন লোক সর্বদা সত্য বলতে থাকে এবং সত্যবাদিতার প্রতি অনুরাগী হয়, ফলে আল্লাহর নিকট সে সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়।” মুসলিম
২ আমানতদারিতা :
মুসলমানদের সে সব ইসলামী চরিত্র অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে তার একটি হচ্ছে আমানতসমূহ তার অধিকারীদের নিকট আদায় করে দেয়া। আল্লাহ তাআলা বলেনঃ
“নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারদের নিকট আদায় করে দিতে।” সূরা আন নিসা : ৫৮
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সম্প্রদায়ের নিকট আল আমীন উপাধি লাভ করেছিলেন, তারা তাঁর নিকট তাদের সম্পদ আমানত রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার অনুসারীদের মুশরিকরা কঠোর ভাবে নির্যাতন শুরু করার পর যখন আল্লাহ তাকে মক্কা হতে মদীনা হিজরত করার অনুমতি দিলেন তিনি আমানতের মালসমূহ তার অধিকারীদের নিকট ফিরিয়ে দেয়ার ব্যবস্থা না করে হিজরত করেননি। অথচ যারা আমানত রেখেছিল তারা সকলেই ছিল কাফের। কিন্তু ইসলাম তো আমানত তার অধিকারীদের নিকট ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে যদিও তার অধিকারীরা কাফের হয়।
৩ অঙ্গীকার পূর্ণ করা:
ইসলামী মহান চরিত্রের অন্যতম হচ্ছে অঙ্গীকার পূর্ণ করা। আল্লাহ তাআলা বলেন :
“আর অঙ্গীকার পূর্ণ কর, কেননা অঙ্গীকার সম্বন্ধে জিজ্ঞাসিত হবে।” সূরা ইসরা : ৩৪
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিশ্রতি ভঙ্গকরা মুনাফিকের বৈশিষ্ট্যের মধ্যে গণ্য করেছেন।
৪ বিনয় :
ইসলামী চরিত্রের আরেকটি হচ্ছে একজন মুসলমান তার অপর মুসলিম ভাইদের সাথে বিনয়ী আচরণ করবে। সে ধনী হোক বা গরীব। আল্লাহ তাআলা বলেনঃ
“তুমি তোমার পার্শ্বদেশ মুমিনদের জন্য অবনত করে দাও।” সূরা আল হিজর : ৮৮
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন,
“আল্লাহ তাআলা আমার নিকট ওহী করেছেন যে, ‘তোমরা বিনয়ী হও যাতে একজন অপরজনের উপর অহংকার না করে। একজন অপর জনের উপর সীমালংঘন না করে।” -মুসলিম।
৫ মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার:
মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার উত্তম চরিত্রের অন্যতম। আর এটা তাদের অধিকার মহান হওয়ার কারণে, যে অধিকার স্থান হল আল্লাহর হকের পরে।আল্লাহ তাআলা বলেনঃ
‘আর আল্লাহর ইবাদত কর, তাঁর সাথে কোন কিছুকে শরীক করো না, এবং মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার কর।” [সূরা আন-নিসা : ৩৫ আয়াত]
আল্লাহ তাআলা তাদের আনুগত্য, তাদের প্রতি দয়া ও বিনয় এবং তাদের জন্য দু’আ করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন :
“তাদের উভয়ের জন্য দয়ার সাথে বিনয়ের ডানা নত করে দাও এবং বল, হে আমার রব! তাদের প্রতি দয়া কর যেভাবে শৈশবে আমাকে তারা লালন-পালন করেছেন।” [ সূরা আল ইসরা : ২৪ ]
এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট এসে জিজ্ঞেস করল,
‘হে আল্লাহর রাসূল! আমার উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশী অধিকারী ব্যক্তি কে ? তিনি বললেন, ‘তোমার মা।’ অত:পর জিজ্ঞেস করল তারপর কে? তিনি উত্তর দিলেন, ‘তোমার মা।’ অতঃপর জিজ্ঞেস করল তার পর কে? তিনি উত্তর দিলেন, ‘তোমার মা।’ অতঃপর জিজ্ঞেস করল তার পর কে? উত্তর দিলেন, ‘তোমার পিতা।’ [বুখারী ও মুসলিম]
মাতা-পিতার প্রতি এ সদ্ব্যবহার ও দয়া অনুগ্রহ অতিরিক্ত বা পূর্ণতা দানকারী বিষয় নয় বরং তা হচ্ছে সকল মানুষের ঐক্যমতের ভিত্তিতে ফরযে আইন।
৬ আত্মীয়তার সর্ম্পক বজায় রাখা :
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ইসলামী চরিত্রের অন্যতম। আর তারা হচ্ছে নিকটাত্মীয়গণ যেমন, চাচা, মামা, ফুফা, খালা, ভাই, বোন প্রমূখ।
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ওয়াজিব, আর তা ছিন্ন করা জান্নাত হতে বঞ্চিত ও অভিশাপের কারণ। আল্লাহ তাআলা বলেনঃ
“ যদি তোমরা ক্ষমতা পাও, তাহলে কি তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে? তারা তো ঐ সব লোক যাদের প্রতি আল্লাহ অভিশাপ করেছেন। এতে তিনি তাদেরকে বধির করে দিয়েছেন এবং তাদের দৃষ্টি অন্ধ করে দিয়েছেন।” [সূরা মুহাম্মাদ : ২২-২৩]
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন,
“আত্মীয়তার বন্ধন ছিন্নকারী বেহেশ্তে প্রবেশ করবে না।” [বুখারী ও মুসলিম]
৭ প্রতিবেশীর প্রতি সুন্দরতম ব্যবহার:
প্রতিবেশীর প্রতি সুন্দরতম ব্যবহার হচ্ছে ইসলামী চরিত্রের অন্যতম। প্রতিবেশী হচ্ছে সে সব লোক যারা আপনার বাড়ীর আশে পাশে বসবাস করে। যে আপনার সবচেয়ে নিকটবর্তী সে সুন্দর ব্যবহার ও অনুগ্রহের সবচেয়ে বেশী হকদার। আল্লাহ তাআলা বলেন,
“আর মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার কর, নিকটাত্মীয়, এতিম, মিসকীন নিকটতম প্রতিবেশী ও দূরবর্তী প্রতিবেশীর প্রতিও।” [সূরা আন-নিসা : ৩৬]
এতে আল্লাহ নিকটতম ও দূরবর্তী প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করতে ওসিয়ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেনঃ
‘জিবরীল আমাকে প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করতেছিল এমনকি আমি ধারণা করেনিলাম যে, প্রতিবেশীকে উত্তরাধিকার বানিয়ে দেয়া হবে।’ [বুখারী ও মুসলিম]
অর্থাৎ আমি মনে করেছিলাম যে ওয়ারিশদের সাথে প্রতিবেশীর জন্য মিরাসের একটি অংশ নির্ধারিত করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু যর রা. কে লক্ষ্য করে বলেন,
‘হে আবু যর! যখন তুমি তরকারী পাক কর তখন পানি বেশি করে দাও, আর তোমার প্রতিবেশীদের অঙ্গীকার পূরণ কর।” [ মুসলিম]
প্রতিবেশীর পার্শ্বাবস্থানের হক রয়েছে যদিও সে আল্লাহ এবং তাঁর রাসূলের প্রতি অবিশ্বাসী বা কাফের হয়।
৮ মেহমানের আতিথেয়তা:
ইসলামী চরিত্রের আরেকটি হচ্ছে মেহমানের আতিথেয়তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী,
“যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে।” [বুখারী ও মুসলিম]
৯ সাধারণভাবে দান ও বদান্যতা:
ইসলামী চরিত্রের অন্যতম দিক হচ্ছে দান ও বদান্যতা। আল্লাহ তাআলা ইনসাফ, বদান্যতা ও দান কারীদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেনঃ
“যারা আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদ ব্যয় করে অতঃপর যা খরচ করেছে তা থেকে কারো প্রতি অনুগ্রহ ও কষ্ট দেয়ার উদ্দেশ্য করে না, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট প্রতিদান রয়েছে। তাদের কোন ভয় নেই এবং তারা দুশ্চিন্তাও করবে না।” [সূরা আল বাকারাহ : ২৬২]
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন,
‘যার নিকট অতিরিক্ত বাহন থাকে সে যেন যার বাহন নেই তাকে তা ব্যবহার করতে দেয়। যার নিকট অতিরিক্ত পাথেয় বা রসদ রয়েছে সে যেন যার রসদ নেই তাকে তা দিয়ে সাহায্য করে।” [মুসলিম]
১০ ধৈর্য্য ও সহিষ্ণুতা:
ধৈর্য্য ও সহিষ্ণুতা হচ্ছে ইসলামী চরিত্রের অন্যতম বিষয়। অনুরূপভাবে মানুষদের ক্ষমা করা, দুর্ব্যবহারকারীকে ছেড়ে দেয়া ওজর পেশকারীর ওজর গ্রহণ করা বা মেনে নেয়াও অন্যতম। আল্লাহ তাআলা বলেন :
“আর যে ধৈর্য্য ধারণ করল এবং ক্ষমা করল, নিশ্চয়ই এটা কাজের দৃঢ়তার অন্তর্ভূক্ত।” [সূরা আশ শুরা : ৪৩]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
‘তারা যেন ক্ষমা করে দেয় এবং উদারতা দেখায়, আল্লাহ তোমাদের ক্ষমা করে দেয়া কি তোমরা পছন্দ কর না?’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “দান খয়রাতে সম্পদ কমে যায় না। আল্লাহ পাক ক্ষমার দ্বারা বান্দার মার্যাদাই বৃদ্ধি করে দেন। যে আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে আল্লাহ তার সম্মানই বৃদ্ধি করে দেন।” [মুসলিম ] তিনি আরো বলেন, “দয়া কর, তোমাদের প্রতি দয়া করা হবে। ক্ষমা করে দাও তোমাদেরও ক্ষমা করে দেয়া হবে।” [আহমাদ]
১। ১ মানুষের মাঝে সমঝোতা ও সংশোধন:
ইসলামী চরিত্রের আরেকটি হচ্ছে মানুষের মাঝে সমঝোতা ও সংশোধন করে দেয়া, এটা একটি মহান চরিত্র যা ভালবাসা সৌহার্দ প্রসার ও মানুষের পারষ্পারিক সহযোগিতার প্রাণের দিকে নিয়ে যায়।আল্লাহ তাআলা বলেন:
“তাদের অধিকাংশ শলাপরামর্শের মধ্যে কল্যাণ নেই। কেবল মাত্র সে ব্যক্তি ব্যতীত যে সাদকাহ, সৎকর্ম ও মানুষের মাঝে সংশোধনের ব্যাপারে নির্দেশ দেয়। যে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এসব করে অচিরেই আমরা তাকে মহা প্রতিদান প্রদান করব।” [সূরা আন নিসা : ১১৪]
১।২ লজ্জা:
ইসলামী চরিত্রের অন্যতম আরেকটি চরিত্র হচ্ছে লজ্জা। এটা এমন একটি চরিত্র যা পরিপূর্ণতা ও মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্যের দিকে আহবান করে। অশ্লীলতা ও বেহায়াপনা হতে বারণ করে। লজ্জা আল্লাহর পক্ষ হতে হয়ে থাকে। ফলে মুসলমান লজ্জা করে যে, আল্লাহ তাকে পাপাচারে লিপ্ত দেখবে। অনুরূপভাবে মানুষের থেকে এবং নিজের থেকেও সে লজ্জা করে। লজ্জা অন্তরে ঈমান থাকার প্রমাণ বহন করে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন,
‘লজ্জা ঈমানের বিশেষ অংশ।’ [বুখারী ও মুসলিম]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন, “লজ্জা কল্যাণ ছাড়া আর কিছুই নিয়ে আসে না।” [বুখারী ও মুসলিম]
১।৩ দয়া ও করুণা:
ইসলামী চরিত্রের আরেকটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে দয়া বা করুণা। এ চরিত্রটি অনেক মানুষের অন্তর হতে ছিনিয়ে নেয়া হয়েছে। ফলে তাদের অন্তর পাথরের মত অথবা এর চেয়েও শক্ত হয়ে গেছে। আর প্রকৃত মু’মিন হচ্ছে দয়াময়, পরোপকারী, গভীর অনুভূতি সম্পন্ন উজ্জল অনুগ্রহের অধিকারী। আল্লাহ তাআলা বলেনঃ
“অত:পর সে তাদের অন্তর্ভূক্ত হয় যারা ঈমান এনেছে পরস্পর পরস্পরকে ধৈর্য্য ও করুণার উপদেশ দিয়েছে। তারা হচ্ছে দক্ষিণ পন্থার অনুসারী।” [সূরা আল-বালাদ : ১৭- ১৮]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন,
“মুমিনদের পারস্পরিক সৌহার্দ্য, করুণা, অনুকম্পার উপমা হচ্ছে একটি শরীরের মত। যখন তার একটি অঙ্গ অসুস্থ হয় গোটা শরীর নিদ্রাহীনতা ও জ্বরে আক্রান্ত হয়।” [মুসলিম]
১।৪ ইনসাফ বা ন্যায়পরায়ণতা:
ন্যায় পরায়ণতা ইসলামী চরিত্রের আরেকটি অংশ। এ চরিত্র আত্মার প্রশান্তি সৃষ্টি করে। সমাজে নিরাপত্তা প্রতিষ্ঠা এবং বিভিন্ন প্রকার অপরাধ বিমোচনের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন:
“নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা ইহসান ও নিকটাত্মীয়দের দান করতে নির্দেশ দেন।” [সূরা আল নাহাল : ৯০]
আল্লাহ তাআলা বলেন :
“ইনসাফ কর, এটা তাক্বওয়ার অতীব নিকটবর্তী।” [সূরা আল মায়িদা : ৮]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন,
“ন্যায়পরায়ণ ব্যক্তিরা আল্লাহর নিকট নূরের মিম্বরের উপর বসবে। তারা হল সে সব লোক, যারা বিচার ফয়সালার ক্ষেত্রে, পরিবার-পরিজনের ক্ষেত্রে এবং যে দায়িত্বই পেয়েছে তাতে ইনসাফ করে।”
১।৫ চারিত্রিক পবিত্রতা:
ইসলামী চরিত্রের অন্যতম বিষয় হচ্ছে চারিত্রিক পবিত্রতা। এ চরিত্র মানুষের সম্মান সংরক্ষণ এবং বংশে সংমিশ্রন না হওয়ার দিকে পৌঁছে দেয়। আল্লাহ তাআলা বলেন :
“যাদের বিবাহের সামর্থ নেই, তারা যেন চারিত্রিক পবিত্রতা গ্রহণ করে। যতক্ষণ না আল্লাহ তার অনুগ্রহে তাকে সম্পদশালী করেন।” [ সুরা আন নূর-৩৩ ]
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এরশাদ করেছেন,
“তোমরা আমার জন্য ছয়টি বিষয়ের জিম্মাদার হও। তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। যখন তোমাদের কেউ কথা বলে সে যেন মিথ্যা না বলে। যখন তার কাছে আমানত রাখা হয় তখন যেন খেয়ানত না করে। যখন প্রতিশ্র“তি দেয় তা যেন ভঙ্গ না করে। তোমরা তোমাদের দৃষ্টি অবনত কর। তোমাদের হস্তদ্বয় সংযত কর। তোমাদের লজ্জাস্থান হেজাফত কর।” [ হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন এবং হাদীসটিকে ‘হাসান’ বলেছেন ]
ইসলামের এ সব চরিত্রে এমন কিছু নেই যা ঘৃণা করা যায়। বরং এসব এমন সম্মান যোগ্য মহৎ চারিত্রাবলী যা প্রত্যেক নিষ্কলুষ স্বভাবের অধিকারীর সমর্থন লাভ করে। মুসলমানগণ যদি এ মহৎ চরিত্র ধারণ করত তাহলে সর্বস্থান থেকে তাদের নিকট মানুষ আগমন করত এবং দলে দলে আল্লাহর দ্বীনে তারা প্রবেশ করত যেভাবে প্রথম যুগের মুসলমানদের লেন-দেন ও চরিত্রের কারণে সে সময়ের মানুষ ইসলামে প্রবেশ করেছিল।
সমাপ্ত
ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
http://www.quraneralo.com/15-good-character-of-a-muslim/

রহমানের বান্দাদের গুণাবলী

রহমানের বান্দাদের গুণাবলীFB_IMG_1502048636840
﴿ وَعِبَادُ ٱلرَّحۡمَٰنِ ٱلَّذِينَ يَمۡشُونَ عَلَى ٱلۡأَرۡضِ هَوۡنٗا وَإِذَا خَاطَبَهُمُ ٱلۡجَٰهِلُونَ قَالُواْ سَلَٰمٗا ٦٣ وَٱلَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمۡ سُجَّدٗا وَقِيَٰمٗا ٦٤ وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا ٱصۡرِفۡ عَنَّا عَذَابَ جَهَنَّمَۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ٦٥ إِنَّهَا سَآءَتۡ مُسۡتَقَرّٗا وَمُقَامٗا ٦٦ وَٱلَّذِينَ إِذَآ أَنفَقُواْ لَمۡ يُسۡرِفُواْ وَلَمۡ يَقۡتُرُواْ وَكَانَ بَيۡنَ ذَٰلِكَ قَوَامٗا ٦٧ وَٱلَّذِينَ لَا يَدۡعُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ وَلَا يَقۡتُلُونَ ٱلنَّفۡسَ ٱلَّتِي حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّ وَلَا يَزۡنُونَۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ يَلۡقَ أَثَامٗا ٦٨ يُضَٰعَفۡ لَهُ ٱلۡعَذَابُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَيَخۡلُدۡ فِيهِۦ مُهَانًا ٦٩ إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلٗا صَٰلِحٗا فَأُوْلَٰٓئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَيِّ‍َٔاتِهِمۡ حَسَنَٰتٖۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ٧٠ وَمَن تَابَ وَعَمِلَ صَٰلِحٗا فَإِنَّهُۥ يَتُوبُ إِلَى ٱللَّهِ مَتَابٗا ٧١ وَٱلَّذِينَ لَا يَشۡهَدُونَ ٱلزُّورَ وَإِذَا مَرُّواْ بِٱللَّغۡوِ مَرُّواْ كِرَامٗا ٧٢ وَٱلَّذِينَ إِذَا ذُكِّرُواْ بِ‍َٔايَٰتِ رَبِّهِمۡ لَمۡ يَخِرُّواْ عَلَيۡهَا صُمّٗا وَعُمۡيَانٗا ٧٣ وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعۡيُنٖ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِينَ إِمَامًا ٧٤ أُوْلَٰٓئِكَ يُجۡزَوۡنَ ٱلۡغُرۡفَةَ بِمَا صَبَرُواْ وَيُلَقَّوۡنَ فِيهَا تَحِيَّةٗ وَسَلَٰمًا ٧٥ خَٰلِدِينَ فِيهَاۚ حَسُنَتۡ مُسۡتَقَرّٗا وَمُقَامٗا ٧٦ قُلۡ مَا يَعۡبَؤُاْ بِكُمۡ رَبِّي لَوۡلَا دُعَآؤُكُمۡۖ فَقَدۡ كَذَّبۡتُمۡ فَسَوۡفَ يَكُونُ لِزَامَۢا ٧٧ ﴾ [الفرقان: ٦٢، ٧٦]
অর্থ:- রাহমান-এর বান্দা তারাই যারা জমীনের উপর বিনয়ী হয়ে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলে তারা বলে ‘সালাম’। এবং যারা রাত কাটায় তাদের রবের উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দাঁড়িয়ে। এবং যারা বলে হে আমাদের রব- পালনকর্তা! আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তিকে সরিয়ে দাও। নিশ্চয় এর শাস্তি নিরবচ্ছিন্ন। বসবাস ও আবাসস্থল হিসেবে এটি কতইনা নিকৃষ্ট! এবং তারা যখন খরচ করে তখন অপচয় করে না, কৃপণতাও করে না বরং এতদুভয়ের মাঝামাঝি ভারসাম্যপূর্ণ এবং যারা আল্লাহর সাথে অন্যকোন ইলাহের ইবাদত করে না। আল্লাহ যার হত্যা অবৈধ করেছে সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যারা এ কাজ করে তারা শাস্তির সম্মুখীন হবে। কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ করা হবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে। তবে যারা তাওবা করে, ঈমান আনে এবং নেক আমল করে আল্লাহ তাদের অপরাধগুলোকে পূণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যে তাওবা করে ও নেক আমল করে সে সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে আসে এবং যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং যখন অর্থহীন ও অনর্থক কাজকর্মের সম্মুখীন হয় তখন নিজ সম্মান-মর্যাদা রক্ষা কের ভদ্রভাবে চলে যায় এবং যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ স্মরণ করিয়ে দেয়া হলে বধির ও অন্ধের মত আচরণ করে না। এবং যারা বলে হে আমাদের প্রভু! আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চোখের শীতলতাস্বরূপ বানিয়ে দাও এবং আমদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দাও। তাদেরকে তাদের ধৈর্যের প্রতিদান জান্নাতের কক্ষ প্রদান করা হবে। সেখানে তারা চিরকাল বসবাস করবে। বসবাস ও আবাসস্থল হিসেবে তা কতইনা উত্তম! বল! আমার প্রভু তোমাদেরকে পরোয়া করেন না যদি তোমরা তাকে না ডাক, তোমরা মিথ্যা বলছ। অতএব শীঘ্র তোমরা সম্মুখীন হবে অনিবার্য শাস্তির।’ (৬৩-৭৭ : ফুরকান)
প্রাসঙ্গিক কথা :
সূরা ‘ফুরকান’ মক্কী সূরা। এর আয়াত সংখ্যা ৭৭টি। সুরাটিতে আকীদার সাথে সংশ্লিষ্ট বিষয়ে জোর দেয়া হয়েছে। কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মক্কার মুশরিকদের সন্দেহ ও সংশয়ের অপনোদন করা হয়েছে।
কুরআন মজীদের আলোচনা দিয়েই সূরাটি শুরু হয়েছে। মুশরিকরা কখনো বলতো এটি প্রাচীন যুগের কল্পকাহিনী, আবার কখনো বলতো এটি মুহাম্মদের বানানো কিছু কথা। কখনো বা বলতো এটি তো সুস্পষ্ট যাদু। আল্লাহ তাদের এসব ধারণাকে খন্ডন করে জানালেন যে, এটি তিনিই তাঁর বান্দার উপর নাযিল করেছেন। এটি ফুরকান- সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়ের মধ্যে পার্থক্য নিরূপণকারী। সূরার মাঝে মাঝে আল্লাহর ক্ষমতা ও কর্তৃত্বের আলোচনা করা হয়েছে। আলোচনা করা হয়েছে কয়েকজন নবী-রাসূলের ও তাঁদের জাতির। নবী-রাসূলদের অবাধ্যতা করায় তাদের যে ভয়াবহ পরিণতি হয়েছিল তার বর্ণনাও দেয়া হয়েছে।
সূরার শেষ দিকে আলোচনা করা হয়েছে আল্লাহর নেক বান্দাহদের বৈশিষ্ট্য ও গুণাবলী।
মূল আলোচনা :
সূরায়ে ‘ফুরকানে’র শেষ ১৫টি আয়াতে আল্লাহর নেক বান্দাদের গুণাবলী ও তাদের পুরস্কারের আলোচনা করা হয়েছে। নিম্নে পর্যায়ক্রমে আয়াতসমুহের সংক্ষিপ্ত আলোচনা পেশ করা হলো:
আল্লাহ তা‘আলা এরশাদ করেছেন :
وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا
শব্দার্থ : عِبَادُ বান্দাগণ (এক বচন عبد বান্দা) الرَّحْمَنِ দয়ালু, করুণাময় يَمْشُونَ তারা চলাফেরা করে الْأَرْضِ পৃথিবী, জমিন هَوْنًا নম্রতা, বিনয়, خَاطَب কথা বলে, সম্বোধন করে الْجَاهِلُونَমূর্খরা (এক বচন جاهل মূখ) سَلَامًا শান্তি।
‘এবং রাহমান-এর বান্দা তারাই, যারা জমিনের উপর বিনয়ী হয়ে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলে তখন তারা বলে ‘সালাম’।
আয়াতের শুরুতে বলা হয়েছে- وَعِبَادُ الرَّحْمَنِ রাহমান এর বান্দারা। আরবী ‘ইবাদ’ শব্দটি ‘আবদ’ এর বহুবচন। ‘আবদ’ শব্দটির মূল অর্থ গোলামী ও দাসত্ব করা। আর যে দসত্ব ও গোলামী করে সে হচ্ছে ‘আবিদ’। ‘আবদ’ শব্দটিও এ অর্থে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মানে আবদ হচ্ছে দাস ও গোলাম। আল্লাহ তাঁর অনুগতদের ‘আবদ’ বলে সম্বোধন করতে ভালবাসেন। কুরআন মজীদে যত জায়গায় ‘আবদ’ ও এর বহুবচন ‘ইবাদ’ শব্দটির ব্যবহার হয়েছে সকল জায়গাতেই আল্লাহর ভালবাসার সুস্পষ্ট ছাপ ফুটে উঠেছে। তিনি তাঁর সবচেয়ে প্রিয় মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাতটি জায়গায় ‘আবদ’ বলে সম্বোধন করেছেন। কোথায়ও বলেছেন ‘আবদুহু- তাঁর বান্দা’ কোথাও বলেছেন ‘আবদানা- আমার বান্দা’। তিনি তাঁর প্রিয় বান্দাদেরকেই আবদ ও ইবাদ বলে সম্বোধন করেছেন। তিনি মুমিনদের সম্পর্কে বলেছেন, ‘ইবাদী- আমার বান্দারা।’ কোথাও তিনি তাদেরকে সম্বোধন করেছেন ‘ইয়া ইবাদী’ বলে- মানে ‘হে আমার বান্দারা’।
সংক্ষিপ্ত এ আলোচনা থেকে বুঝা গেল যে, ‘আবদ’ ও ‘ইবাদ’ শব্দের ব্যবহার খুবই সম্মানজনক। এর ব্যবহার তাদের জন্যই করা হয় যারা আল্লাহর খুব প্রিয়। এখানে عباد الله আল্লাহর বান্দা না বলে عِبَادُ الرَّحْمَنِ রাহমান এর বান্দা বলার কারণ, সম্ভবত এটি যে, এর দুই আয়াত আগে আল্লাহ এরশাদ করেছেন :
﴿ وَإِذَا قِيلَ لَهُمُ ٱسۡجُدُواْۤ لِلرَّحۡمَٰنِ قَالُواْ وَمَا ٱلرَّحۡمَٰنُ﴾ [الفرقان: ٥٩]
‘যখন তাদেরকে বলা হলো রাহমান-এর উদ্দেশ্য সিজদা কর। তখন তারা বলল, রাহমান আবার কী?
কাফির- মুশরিকরা আল্লাহকে ‘রাহমান’ হিসেবে মানতে অস্বীকৃতি জানালে আল্লাহ এখানে তাঁর প্রিয় বান্দাদের পরিচয় দিলেন َعِبَادُ الرَّحْمَنِ রাহমান এর বান্দা হিসেবে।
এখানে মুমিনদের গুণাবলী ও বৈশিষ্ট্য আলোচনার শুরুতে মুমিনদের পরিচয়ে বলা হয়েছে ‘ইবাদুর রহমান- রাহমান-এর বান্দাগণ’। আয়াতের এ অংশের ব্যাখ্যায় ইমাম কুরতুবী বলেন,
لما ذكر جهالات المشركين وطعنهم في القرآن والنبوة ذكر عباده المؤمنين وذكر صفاتهم وأضافهم إلى عبوديته تشريفا لهم كما قال: سبحان الذي أسرى بعبده فمن أطاع الله وعبده وشغل سمعه وبصره ولسانه وقلبه بما أمره فهو الذي يستحق اسم العبودية ومن كان بعكس هذا شمله قوله تعالى أولئك كالأنعام بل هم أضل.
(ইতোপূর্বের আয়াতগুলোতে) মুশরিকদের অজ্ঞতা এবং কুরআন ও (মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) নবুওয়াতকে আক্রমণ বিষয়ের আলোচনার পর (আল্লাহ) তাঁর মুমিন বান্দা ও তাদের গুণাবলীর আলোচনা করেছেন এবং তাদের প্রতি সম্মান ও মর্যাদা দেখিয়ে তাদেরকে নিজের বান্দাহ হিসেবে অভিহিত করেছেন, যেমনটি তিনি (তাঁর রাসূল সম্পর্কে) বলেছেন, ‘পবিত্র ঐ সত্তা যিনি তাঁর বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন।’ যে আল্লাহর আনুগত্য করে, তাঁর দাসত্ব করে এবং কান, চোখ, জিহবা ও হৃদয়কে আল্লাহ যে বিষয়ে আদেশ করেছেন সে বিষয়ে ব্যস্ত রাখে, ‘বান্দা’ নামটির প্রয়োগ তার ক্ষেত্রেই প্রযোজ্য। আর যে এর বিপরীত সে আল্লাহর বাণী ‘তারা চতুষ্পদ জন্তু। শুধু তাই নয়, বরং তার চেয়েও অধম’ এর অন্তর্ভুক্ত।
(তাফসীরে কুরতবী, খ: ১৩, পৃ: ৬৭)
বুঝা গেল সকল মানুষ এমনকি সকল মুমিন আল্লাহর বান্দা নয়। আল্লাহর বান্দা তারাই যারা কান, চোখ, মুখ ও অন্তর দিয়ে আল্লাহর বিধান মানে। যারা আল্লাহর যথাযথ আনুগত্য ও দাসত্ব করে। আর আল্লাহর বান্দা হওয়া সত্যিই সম্মানের ও বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহর বান্দাহদের অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো :
﴿يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا﴾
‘তারা জমীনের উপর বিনয়ী হয়ে চলাফেরা করে।’
هون শব্দটির অর্থ প্রশান্ত, ধীরস্থিরতা, নিরহংকারিতা। আল্লাহর প্রিয় বান্দা যখন হাঁটবে তখন সে বিনয়ী হয়ে হাঁটবে। তার পথ চলায় থাকবে না কোন ধরণের অহংকার ও আত্মম্ভরিতা।
আল্লামা ইবনে কাসীর বলেছেন :
أي بسكينة ووقار من غير جبرية ولا استكبار.
অর্থাৎ প্রশান্তি ও আত্মমর্যাদার সাথে, দম্ভ ও অহংকারের সাথে নয়। (তাফসীরে ইবন কাসীর, খ: ৩, পৃ: ৩৩৪)
তবে এর অর্থ এ নয় যে, অসুস্থ ও দুর্বল রোকের মত পথ চলবে। আত্মমর্যাদার সাথে বিনয়ী হয়ে হাঁটা চলা আর কৃত্রিম বিনয় এক জিনিস নয়। কৃত্রিম বিনয়কে ইসলাম অপছন্দ করে। বরং এটিও এক ধরনের রিয়া অর্থাৎ প্রদর্শনেচ্ছা।
ওমর রা. এক যুবককে দেখলেন যে, সে খুবই আস্তে আস্তে হাঁটছে। তিনি তাকে ডেকে জিজ্ঞেস করলেন যে, তোমার হয়েছে কী? তুমি অসুস্থ? যুবকটি বলল, না, হে আমীরুল মুমেনীন। ওমর রা. তাকে বেত্রাঘাত করে জোরে হাঁটার আদেশ করলেন। (তাফসীরে ইবনে কাসীর, খ: ৩, পৃ: ৩৩৪)
যিনি রাহমান-এর বান্দা হবেন তিনি বিনয়ী হয়ে হাঁটা-চলা করবেন। তবে তার এ বিনয়ে আত্মমর্যাদা থাকবে। থাকবে না অহংকার ও দম্ভ। অনুরূপ থাকবে না কোন ধরনের দুর্বলতা ও হীনতা। আল্লাহ দম্ভভরে পথ চলতে নিষেধ করেছেন।
وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّكَ لَنْ تَخْرِقَ الْأَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُولًا ﴿37﴾
‘জমীনে দম্ভভরে পদচারণা করো না। নিশ্চয় তুমি তো কখনো জমীনকে বিদীর্ণ করতে পারবে না। এবং উচ্চতায় কখনো পাহাড়সম হতে পারবে না।’ (৩৭ : বনী ইসরাঈল)
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ ﴿18﴾
‘জমীনে গর্বভরে পদচারণা করো না। নিশ্চয় আল্লাহ দাম্ভিক- অহংকারীকে পছন্দ করেন না।’ (১৮: লোকমান)
আল্লাহর প্রিয় বান্দার পথচলায় কোন ধরনের দম্ভ ও অহংকার থাকবে না। অনুরূপ থাকবে না কোন ধরনের হীনমন্যতা, ভীরুতা ও জড়তা। বরং তার মধ্যে থাকবে বিনয়, শালীনতা আত্মমর্যাদা। এটি রহমান-এর বান্দাদের প্রথম বৈশিষ্ট্য।
তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো-
﴿وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا﴾
‘তাদের সাথে যখন মূর্খরা কথা বলবে, তখন তারা বলবে ‘সালাম’।
আল্লাহর বান্দা বলিষ্ঠ ব্যক্তিত্ব ও আত্মমর্যাদার সাথে পথ চলবে। পথ চলতে গিয়ে মূর্খ ও নির্বোধদের সাতে কোন ধরনের আলোচনায় জড়িয়ে নিজের সময় নষ্ট করবে না। তাদের সাথে কোন ধরনের বিতর্কে জড়িয়ে পড়বে না। যদি এ ধরনের কেউ গায়ে পড়ে তার সাথে বিতর্কে লিপ্ত হয় এবং তাকে কোন ধরনের মন্দ কথা বলে, সে তাকে অনুরূপ মন্দ বলবে না, বরং বলবে ‘সালাম’। এ সালামের অর্থ কী?
তাফসীরে ফতহুল কাদীরে এ প্রসঙ্গে বলা হয়েছে-
لَيْسَ هَذَا السَّلَامُ مِنَ التَّسْلِيمِ إِنَّمَا هُوَ مِنَ التَّسَلُّمِ تَقُولُ الْعَرَبُ سَلَامًا: أَيْ: تَسَلُّمًا مِنْكَ، أَيْ: بَرَاءَةً مِنْكَ.
এই ‘সালাম’ অর্থ সালাম দেয়া নয় বরং এর অর্থ নিরাপদে এড়িয়ে যাওয়া। আরবরা বলে থাকে ‘সালাম’- মানে আমি তোমার থেকে দূরে সরে পড়লাম। (ফতহুল কাদীর, খ: ৪, পৃ: ৮৫)
ইমাম ইবনে কাসীর আয়াতের এ অংশের ব্যাখ্যায় বলেন-
إذا سفه عليهم الجهال بالقول السيء لم يقابلوهم عليه بمثله بل يعفون ويصفحون ولا يقولون إلا خيرا.
মূর্খ ও নির্বোধরা যদি আল্লাহর বান্দাদের সাথে মন্দ কথা বলে, আল্লাহর বান্দারা তাদের সাথে অনুরূপ মন্দ কথা বলে না। বরং ক্ষমা করে দেয় ও তাদের প্রতি উদারতা দেখায়। মন্দ কথার পরিবর্তে তারা বরং ভাল কথাই বলে।
এরপর ইমাম ইবনে কাসীর ইমাম আহমাদের সূত্রে একটি হাদীস বর্ণনা করেছেন। হাদীসটি হলো : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক লোক আরেক লোককে গালি দিল। যাকে গালি দেয়া হলো সে গালি দেয়া লোকটিকে উদ্দেশ্য করে বলল, তোমার উপর শান্তি বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : ‘তোমাদের দু’জনের মাঝে একজন ফেরেশতা অবস্থান করছিলেন। যখনি এ লোকটি তোমাকে গালি দিচ্ছিল ফেরেশতা তোমার পক্ষ হয়ে তাকে বলছিলেন বরং এ গালি তোমারই প্রাপ্য। আর যখন তুমি তাকে বললে, তোমার উপর শান্তি বর্ষিত হোক তখন তিনি (ফেরেশতা) বললেন, না বরং শান্তি তোমারই উপর বর্ষিত হোক। শান্তি তোমারই প্রাপ্য।’
(তাফসীরে ইবন কাসীর, খ: ৩, পৃ: ৩২৪-৩২৫)
আল্লাহর বান্দা মূর্খ ও নির্বোধ লোকদের সাথে নিজ থেকে তো কোন ধরনের বাক-বিতন্ডায় জড়াবে না, এমনকি তারা যদি গায়ে পড়ে তার সাথে ঝগড়া করে তার সাথে অশালীন কথা বলে অভদ্র আচরণ করে, তাহলে এ ক্ষেত্রে তার করণীয় হলো তাদেরকে এড়িয়ে চলা। আর এ এড়িয়ে চলা মোটেই দুর্বলতা প্রদর্শন নয়, বরং এর মাধ্যমে সম্মান ও মর্যাদা রক্ষা পায় আর অনর্থক সময় নষ্ট হয় না। আল্লাহ তাঁর সর্বাধিক প্রিয় বান্দাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ হেদায়েতই দিয়েছিলেন :
وَاصْبِرْ عَلَى مَا يَقُولُونَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيلًا ﴿10﴾
‘তারা (কাফেররা) যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ কর এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চল।’ (১০ : মুযযাম্মিল)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে হেদায়েত দিয়েছেন, তা তার অনুসারীদের জন্যও প্রযোজ্য। তাই যারাই আল্লাহর পথে চলে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মর্যাদা অর্জন করতে চায়, তারা তাদের বিরোধীদের কঠোর সমালোচনা, অপবাদ, নিন্দা, অশালীন কথা, বিদ্রূপ, সাজানো ভিত্তিহীন কথায় ধৈর্য ধারণ করবে ও তাদের এ ধরনের আক্রমণকে এড়িয়ে চলবে।
وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا ﴿64﴾ وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ﴿65﴾ إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا
শব্দার্থ : يَبِيتُونَ তারা রাত কাটায় لِرَبِّهِمْ তাদের প্রভুর উদ্দেশ্যে سُجَّدًا সেজদাবনত হয়ে قِيَامًا দাঁড়ানো অবস্থায় يَقُولُونَ তারা বলে, رَبَّنَاহে আমাদের পালনকর্তা اصْرِفْ সরিয়ে দাও عَذَابَ শাস্তি غَرَامًا অবিচ্ছিন্ন سَاءَتْ মন্দ হয়েছে مُسْتَقَرًّا অবস্থান স্থল مُقَامًاঅবস্থান স্থল।
‘এবং যারা রাত কাটায় তাদের রবের উদ্দেশ্যে সেজদাবনত হয়েও দাঁড়িয়ে এবং যারা বলে, হে আমাদের রব- পালনকর্তা! আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে সরিয়ে দাও। নিশ্চয় এর শাস্তি নিরবচ্ছিন্ন। বসবাস ও আবাসস্থল হিসেবে এটি কতইনা নিকৃষ্ট!’
এ আয়াতগুলোর বক্তব্যের সাথে পূর্ববর্তী আয়াতের বক্তব্যের সম্পর্ক বিষয়ে শহীদ সাইয়্যেদ কুতুব রহ. বলেন-
هذا نهارهم مع الناس، فأما ليلهم فهو التقوى، ومراقبة الله، والشعور بجلاله، والخوف من عذابه.
এতো তাদের (আল্লাহর বান্দাদের) দিনের বেলায় মানুষের সাথে সম্পর্ক। আর তাদের রাতের বেলা- তা তো কাটে আল্লাহভীতি, আল্লাহ (তারেদ সবকিছু) পর্যবেক্ষণ করছেন- এ অনুভূতি, আল্লাহর মহত্ত্বের অনুভূতি ও তার শাস্তি থেকে ভয়- ভীতির মাধ্যমে।
(ফী যিলালিল কুরআন, খ: ৫, পৃ: ২৫৭৮)
এ আয়াতগুলোতে রাহমান- এর বান্দাদের দু’টি বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে। একটি হলো তারা সেজদাবনত হয়ে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটায়। আরেকটি হলো তারা জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চায়।
‘এবং যারা রাত কাটায় তারেদ ‘রব’ (প্রভুর) উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দাঁড়িয়ে।’ তাদের দিনের বেলা কাটে আল্লাহর আনুগত্যের মাধ্যমে। বিনয়ের মাধ্যমে তারা রাতও কাটায় আল্লাহর অনুগত হয়ে। সিজদার মাধ্যমে। আল্লাহর দরবারে দাঁড়িয়ে থেকে। সিজদা ও দাঁড়ানো বলতে নামায বুঝানো হয়েছে। সরাসরি নামায না বলে সিজদা ও দাঁড়ানো বলা হল কেন? এ প্রসঙ্গে শহীদ সাইয়্যেদ কুতুব রহ. বলেন :
সালাত (নামায)- এর পরিবর্তে সিজদা ও দাঁড়ানো বলা হয়েছে। রাতের গভীরে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন রাহমান- এর বান্দাদের নড়াচড়াকে চিত্রায়িত করার জন্য। এরা এমন লোক যারা তাদের প্রভুর উদ্দেশ্যে সিজদা করে ও দাঁড়িয়ে রাত কাটায়। তাদের লক্ষ্য একমাত্র তাদের রব। শুধু তাঁর উদ্দেশ্যেই তারা দাঁড়ায়। শুধু তার জন্যই তারা সিজদাবনত হয়। তারা এমন লোক যারা সুখের নিদ্রা বাদ দিয়ে তারচেয়েও বেশি সুখ ও মজার বিষয় নিয়ে ব্যস্ত।
তারা তাদের প্রভুর প্রতি একনিষ্ঠ হওয়াতে ব্যস্ত। তারা তাদের আত্মা ও অঙ্গ-প্রত্যঙ্গসহ আল্লাহর সাথে সম্পৃক্ত হতে ব্যস্ত। মানুষ ঘুমায় অথচ তারা দন্ডায়মান ও সিজদাবনত। মানুষ ভূ-পৃষ্ঠে অবস্থান করছে অথচ তাদের দৃষ্টি মহিমান্বিত করুণাময়ের আরশের দিকে। (ফী যিলালিল কুরআন, খ: ৫, পৃ: ২৫৭৮)
বান্দা নানামুখী কর্মব্যস্ততার মধ্যদিয়ে দিনের সময় কাটাবে। রাতের নিস্তব্ধতায় তার মহান প্রভুর সামনে একাগ্রচিত্তে দাঁড়াবে। তাঁর সামনে মাথা নত করবে। তাঁকে সিজদা করবে। এটি আল্লাহর প্রিয় বান্দাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কুরআন মজীদের বিভিন্ন জায়গায় এ বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে :
تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ ﴿16﴾
‘তাদের পার্শ্বদেহ বিছানা থেকে আলাদা থাকে। তারা তাদের প্রভুকে ডাকে ভয়ে ও আশায় এবং আমি তাদেরকে যে রিযক দিয়েছি তা থেকে খরচ করে।’ (১৬ : সিজদা)
أَمْ مَنْ هُوَ قَانِتٌ آَنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآَخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ (سورة الزمر : 9)
‘যে ব্যক্তি রাতের বেলা সিজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে ইবাদত করে, পরকালকে ভয় করে এবং তার রবের রহমত প্রত্যাশা করে (সে কি তার সমান যে এরূপ করে না)।’ (৯: যুমার)
كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ ﴿17﴾ وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ ﴿18﴾
‘তারা তাদের সামান্য অংশই নিদ্রা যেত। রাতের শেষ প্রহরে তারা (আল্লাহর কাছে) ক্ষমা প্রার্থনা করত।’ (১৭-১৮ : যারিয়াত)
রাতের বেলা ঘুম থেকে উঠে নামায পড়া, গুনাহ থেকে ইস্তিগফার করা (ক্ষমা চাওয়া), কান্নাকাটি করা আল্লাহর কাছে খুবই প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন :
وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا ﴿79﴾
‘রাতের কিছু অংশ কুরআন পাঠসহ জাগ্রত থাক। এটি তোমার জন্য অতিরিক্ত। তোমার রব-প্রভু তোমাকে উত্তম মর্যাদায় অধিষ্ঠিত করবেন।’ (৯৭ : বনী ইসরাঈল)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রাত্রে জাগতেন ও নামায আদায় করতেন। এ প্রসঙ্গে আয়শা রা. বলেছেন :
كان النبي صلى الله عليه وسلم يقوم من الليل حتى تتفطر قدماه، فقلت له لم تصنع هذا يا رسول الله؟ وقد غفرلك ما تقدم من ذنبك وما نأخر، قال: أفلا أكون عبدا شكورا. (متفق عليه)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় নামাযে (এত দীর্ঘ সময়) দাঁড়িয়ে থাকতেন যে, তার পা দু’টো যেন ফেটে যেত। আমি তাকে বললাম, হে আল্লাহর রাসূল! আপনি এমনটি করছেন কেন? অথচ আপনার পূর্ব ও পরের সব গুনাহ মাফ হয়ে গিয়েছে। তিনি বললেন, ‘আমি কি (আল্লাহর) কৃতজ্ঞ বান্দাহ হব না?’ (বুখারী ও মুসলিম)
রাতের নামাযের ফজীলত ও মর্যাদা সম্পর্কে অনেক হাদীস আছে। এখানে কয়েকটি হাদীস উল্লেখ করা হলো :
عن أبى هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. (رواه مسلم)
আবু হোরাইরা রা. থেকে বর্ণিত , রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : ‘রমযানের পর সর্বোত্তম রোযা আল্লাহর মাস মহররমে রোযা ও ফরজ নামাযের পর সর্বোত্তম নামায রাতের নামায।’ (মুসলিম)
عن عبد الله بن سلام رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : أيها الناس أفشوا السلام، وأطعموا الطعام، وصلوا الأرحام، وصلوا والناس نيام، تدخلوا الجنة بـسلام. (رواه الترمذي)
আবদুল্লাহ ইবন সালাম থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : ‘হে লোকসকল! তোমরা সালামের প্রসার ঘটাও, খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক রক্ষা কর এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামায পড়। (এগুলো করে) তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ কর।’ (তিরমিযী)
عن أبى هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : رحم الله رجلا قام من الليل فصلى وأيقظ امرأته، فإن أبت نضح في وجهها الماء، رحم الله امرأة قامت من الليل فصلت وأيقظت زوجها، فإن أبى نضحت في وجهه الماء. (روا أبوداود)
আবু হোরাইরা রা. থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : ‘আল্লাহ করুণা করুন ঐ ব্যক্তির উপর, যে রাতে উঠে নামায পড়ে এবং তার স্ত্রীকে জাগিয়ে দেয়। স্ত্রী যদি উঠতে না চায় তাহলে তার মুখমন্ডলে পানি ছিটিয়ে দেয়। আল্লাহ করুণা করুন ঐ নারীর প্রতি, যে রাতে উঠে নামায পড়ে এবং তার স্বামীকে জাগিয়ে দেয়। স্বামী যদি উঠেতে না চায় তাহলে তার মুখমন্ডলে পানি ছিটিয়ে দেয়।’ (আবু দাউদ)
عن ابن مسعود رضي الله عنه قال ذكر عند النبي صلى الله عليه وسلم رجل نام ليلة حتى أصبح قال: ذاك رجل بال الشيطان في أذنيه. أو قال : في أذنه. (متفق عليه)
ইবন মাসউদ থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একজন লোকের আলোচনা করা হল যে, ব্যক্তি সকাল পর্যন্ত ঘুমায়। তিনি বললেন, ‘এ লোকটি তো এমন লোক, শয়তান যার কানে প্রস্রাব করেছে। (বুখারী ও মুসলিম)
আল্লাহর প্রিয় বান্দারা পুরো রাত ঘুমিয়ে কাটায় না। তারা ঘুমায় ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়। নামায পড়ে। বিনয়ী হয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে। রাতে যে কোন সময় নামায পড়া যায়। তবে সর্বোত্তম সময় হচ্ছে রাতের শেষ তৃতীয় প্রহর। এ অংশটি খুবই মর্যাদার। রাতের এ অংশ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :
إن فى الليل لساعة لا يوافقها رجل مسلم يسأل الله تعالى خيرا من أمر الدنيا والأخرة إلا أعطاه إياه. (رواه مسلم عن جابر رضي الله)
‘রাতে এমন একটি সময় আছে যে সময়টিতে কোন মুসলমান ব্যক্তি আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কোন কল্যাণ চাইলে আল্লাহ তাকে সেটি প্রদান করেন।’ (মুসলিম)
আর এ পবিত্র ও মর্যাদাপূর্ণ সময়টি হচ্ছে শেষ তৃতীয় প্রহর।
عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: ينتزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول : من يدعونى فأستجيب له، من يسألنى فأعطيه، من يستغفرني فأغفرله. (رواه البخاري)
হযতর আবু হোরাইরা রা. থেকে বর্নিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : ‘‘আমাদের মহান প্রভু প্রতিরাতে নিচের আকাশে অবতরণ করেন, যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকী থাকে। তিনি বলেন, কে আছ আমাকে ডাক, আমি সাড়া দেব। কে আছ আমার কাছে চাও, আমি তাকে (যা চায় তাই) দেব। কে আছ আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করব।’ (বুখারী)
যে আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, সে এমন মর্যাদাপূর্ণ সময়ে ঘুমিয়ে থাকতে পারে না। বিশ্ব জাহানের মালিক ও প্রভু যখন পৃথিবীর আকাশে অবতরণ করে তার বান্দাদের ডেকে ডেকে তাঁর কাছে চাইতে বলে, তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলে আর তিনি তাদের আশ্বস্ত করেন যে, তিনি বান্দার ডাকে সাড়া দেবেন, যা চায় তাই দেবেন, ক্ষমা করে দেবেন, তখন তাঁর কোন বান্দা কি ঘুমিয়ে থাকতে পারে?
রাহমান- এর বান্দারা এ সময়ে উঠবে। তাদের প্রভুর উদ্দেশ্যে দাঁড়াবে। সেজদাবনত হবে। তাঁকে ডাকবে। তিনি তাদের ডাকে সাড়া দেবেন। তাঁর কাছে দুনিয়া-আখিরাতের সকল ধরনের কল্যাণ চাইবে, তিনি তাদেরকে তা দেবেন। সকল ধরণের গুনাহ, ভুল-ত্রুটি থেকে ক্ষমা চাইবে। তিনি তাদেরকে ক্ষমা করে দেবেন। রাহমান- এর বান্দা হঠাৎ করে কোন এক রাতের শেষ তৃতীয়াংশে নয় বরং প্রতিরাতেই জাগবে। কেননা তার প্রভু তো প্রতিরাতেই নিচের আকাশে অবতরণ করেন আর ডাকেন কে আছো আমাকে ডাক, আমি সাড়া দেব। কে আছো আমার কাছে চাও, আমি দেব। কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব।
রাহমান- এর বান্দারা রাতে উঠে তাদের প্রভুর সামনে দাঁড়ায়। তাঁকে সিজদা করে। শুধু তাই নয়, তারা বলে, ‘হে আমাদের রব- পালনকর্তা। আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে সরিয়ে দাও।’
তারা তাদের মহান প্রভুর একান্ত অনুগত হওয়া সত্ত্বেও জাহান্নামের শাস্তিকে তারা ভয় পায়। তারা জাহান্নাম কখনো দেখেনি। তবু তারা জাহান্নাম বিশ্বাস করে। জাহান্নামের কঠিন ও নির্মম শাস্তিকে বিশ্বাস করে। তাদের মহান প্রভুর মহান কিতাবে জাহান্নামের যে চিত্র তুলে ধরা হয়েছে, সে চিত্র তাদেরকে ভীত- সন্ত্রস্ত করে তোলে তাই তারা ফরিয়াদ জানায়, ‘হে আমাদের প্রভু! আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে সয়য়ে দাও।’ তারা বলে, ‘আমাদেরকে জা‎হান্নামের শাস্তি থেকে রক্ষা কর।’ তারা বলে, ‘ হে আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে তোমার আশ্রয় চাই।’
আল্লাহর সত্যিকার বান্দা কখনো নিজের নেক আমলের উপর নির্ভর করে নিজেকে জাহান্নাম থেকে নিরাপদ মনে করে না। তার বিশ্বাস সে যতই নেক আমল করুন, এ নেক আমলের পরিমাণ যত বেশিই হোক না কেন আল্লাহর অনুগ্রহ ও মেহেরবাণী ছাড়া জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়। তাই সে আল্লাহর একান্ত অনুগত হয়েও জাহান্নামের কঠিন শাস্তিকে ভয় পায়। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় চায়। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে।
মুমিন আল্লাহর কাছে যতটা জান্নাত পেতে চায় তার চেয়ে অনেক বেশি চায় জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে। কুরআন মজীদে মুমিনকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়ার ভাষা সেখানো হয়েছে, কোথাও জান্নাত (বেহেশত) চাওয়ার দেওয়া শেখানো হয়নি।
আলোচ্য আয়াতে বলেছে,
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ
‘হে আমাদের প্রভু! জাহান্নামের আযাবকে আমাদের থেকে সরিয়ে দাও।’
অন্য জায়গায় বলা হয়েছে,
﴿ربنا آتنا في الدنيا حسنة وفى الآخرة حسنة وقنا عذاب النار﴾.
‘হে আমাদের প্রভু! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা কর।’
এখানে লক্ষণীয় যে, প্রথম আয়াতটিতে বলা হয়েছে ‘জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে সরিয়ে দাও।’ মানে আমাদেরকে এভাবে চলার যোগ্যতা দাও যেন আমাদের অবস্থান পর্যন্ত জাহান্নাম এগিয়ে আসতে না পারে। জাহান্নাম যেন আমাদের কাছ থেকে অনেক দূরে থাকে। আমরা যেন জাহান্নাম থেকে নিরাপদ দূরত্বে থাকতে পারি।
আর দ্বিতীয় আয়াতে বলা হয়েছে ‘আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা কর।’ মানে আমরা যদি অসতর্ক হয়ে পথ চলতে চলতে জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাই, তুমি এ অবস্থায় আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা কর। তুমি যদি রক্ষা না কর, তাহলে জাহান্নাম থেকে বাঁচার কোন উপায় নেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জাহান্নাম থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার জন্য দোয়া শিখিয়েছেন এবং নামাযে তাশাহ্যূদের পর এ দোয়া পড়ার জন্য তাকীদ দিয়েছেন।
اللهم إنى أعوذبك من عذاب جهنم، ومن عذاب القبر، ومن فتنة المحيا والممات، ومن شر فتنة المسيح الدجال.
‘হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই জাহান্নামের শাস্তি থেকে, কবরের আযাব থেকে। জীবন ও মৃত্যুর কষ্ট থেকে এবং দাজ্জালের সংকটের অনিষ্টতা থেকে।’ (মুসলিম)
মুমিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য শুধু মাত্র দোয়াই করবে না, সে কর্মের মাধ্যমে নিজকে ও নিজ পরিবারের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। এ বিষয়ে আল্লাহ মুমিনদেরকে নির্দেশ দিয়ে বলছেন,
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ﴿6﴾
‘হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে (জাহান্নামের) আগুন থেকে রক্ষা কর, যার জ্বালানী হবে মানুষ ও পাথর, যার উপর বসে আছে নির্মম কঠোর ফেরেশ্তাগণ, আল্লাহ তাদেরকে যে আদেশ করেন তারা তা অমান্য করে না এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই করে।’ (৬ : তাহরীম)
রাহমান- এর বান্দাগণ, নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য সচেষ্ট থাকে। তার পরও তাদের মনে ভয় ও শঙ্কা থেকেই যায়। তাই তারা রাতের শেষ প্রহরে উঠে প্রভুর উদ্দেশ্যে দাঁড়ায়, সিজদা করে আর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাঁর মহান দরবারে আকুতি জানায়। সে স্বচক্ষে জাহান্নাম দেখেনি। তবে সে কুরআন মজীদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহতে জাহান্নামের চিত্র দেখেছে। জাহান্নামের যে ভয়াবহ চিত্র তার সামনে ফুটে উঠেছে তাতে তার এ বিশ্বাস সৃষ্টি হয়েছে যে, জাহান্নামের শাস্তি নিরবচ্ছিন্ন। জাহান্নাম খুবই নিকৃষ্ট আবাস।
﴿وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا﴾
শব্দার্থ : وَالَّذِينَ এবং যারা أَنْفَقُوا তারা খরচ করে لَمْ يُسْرِفُوا তারা অপচয় করে না لَمْ يَقْتُرُوا তারা কৃপণতা করে না। بَيْنَ মাঝে قَوَامًا ভারসাম্যপূর্ণ।
‘এবং তারা যখন খরচ করে তখন অপচয় করে না, কৃপণতাও করে না বরং (তাদের খরচ হয়) এতদুভয়ের মাঝে ভারসাম্যপূর্ণ।’
রাহমানের বান্দাগণ দাঁড়িয়ে ও সিজদাবনত হয়ে রাত কাটাবে। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাঁর কাছে ফরিয়াদ করবে। এর অর্থ এই নয় যে, সে দুনিয়া বিমুখ হবে। অর্থ সম্পদের প্রতি তার কোন আগ্রহ থাকবে না, সে দুনিয়াদারী মনে করে এগুলোকে এড়িয়ে চলবে। আল্লাহর সত্যিকার বান্দাগণ আল্লাহর সাথে মজবুত সম্পর্ক রাখবে, জাহান্নামের ব্যাপারে তাদের মনে ভয় ও শংকা থাকবে। কিন্তু তারা দুনিয়া বিমুখ হবে না। তাদেরকে আল্লাহ যে অর্থ- সম্পদ দিয়েছেন, সে অর্থ সম্পদের ক্ষেত্রে তারা আল্লাহর হেদায়েত অনুসরণ করবে। তাদের মালিকানাধীন অর্থ-সম্পদের ক্ষেত্রে তারা এ ধারণা মোটেই পোষণ করবে না যে, এ অর্থ- সম্পদের মালিক যেহেতু তারা, তাই তারা স্বাধীনভাবে খরচ করার এখতিয়অর রাখে। বরং তারা তা খরচ করে মধ্যমপন্থায়। না তারা অপচয় করে আর না কৃপণতা।
এ আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির বলেন
ليسوا مبذرين في إنفاقهم، فيصرفون فوق الحاجة، ولا بخلاء على أهلهم، فيقصرون في حقهم، فلا يكفونهم بل عدلا وخيرا، وخيرا الأمور أوسطها
তারা খরচে অপচয়ী নয়, তাই প্রয়োজনের চেয়ে বেশি খরচ করে না আবার তারা তাদের পরিবার পরিজনের ক্ষেত্রে খরচে কৃপণও নয় বরং তারা ভারসাম্য রক্ষাকারী। আর মধ্যমপন্থাই উত্তম পন্থা। (তাফসীরে ইবন কাসীর, খ: ৩ পৃ: ৩২৫)
অপচয় ও কৃপণতা- এর কোনটিই ইসলাম সমর্থন করে না। খরচের ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে মধ্যম পন্থায় খরচ। এ ব্যাপারে কুরআন মজীদের আরেক আয়াতে বলা হয়েছে।
وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا مَحْسُورًا ﴿29﴾
‘তুমি তোমার হাতকে তোমার গলার সাথে আটকিয়ে রেখো না (অর্থাৎ ব্যয়কুণ্ঠ হয়ো না) আবার তা একেবারে প্রশস্ত করেও দিও না (অর্থাৎ খরচের ক্ষেত্রে হাতকে প্রসারিত করেও দিও না) তাহলে তুমি তিরস্কৃত, নিঃস্ব হয়ে বসে থাকবে।’ (২৯ : বনী ইসরাঈল)
وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آَخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا ﴿68﴾ يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ مُهَانًا.
শব্দার্থ : لَا يَدْعُونَ তারা ডাকেনা مَعَ সাথে آَخَرَ অন্য َلَا يَقْتُلُونَ তারা হত্যা করে না َلَا يَزْنُونَতারা যেনা- ব্যভিচার করে না َمَنْ يَفْعَلْ যে করে يَلْقَ সম্মুখীন হবে أَثَامًا শাস্তি يُضَاعَفْ দ্বিগুণ করা হবে يَخْلُدْ স্থায়ী হবে مُهَانًا লাঞ্ছিত, অপমাণিত।
‘এবং যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহের ইবাদত করে না। আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যে একাজ করবে সে শাস্তির সম্মুখীন হবে। কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুন করা হবে এবং তথায় সে লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে।’
আলোচনার এ অংশের সাথে পূর্বের অংশের সম্পর্ক বিষয়ে ইমাম কুরতবী রহ. বলেন
قوله تعالى والذين لا يدعون مع الله إلها آخر إخراج لعباده المؤمنين من صفات الكفرة فى عبادتهم الأوثان، وقتلهم النفس بوأد البنات وغير ذلك من الظلم والاغتيال والغارات، ومن الزنى الذي كان عندهم مباحا.
‘ যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহের ইবাদত করে না’
বক্তব্যের মাধ্যমে আল্লাহ তার মুমিন বান্দাদেরকে কাফিরদের বৈশিষ্ট্য থেকে মুক্ত করেছেন। আর সেগুলো হলো তাদের মূর্তি পূজা, মেয়েদের জীবন্ত পূঁতে ফেলার মাধ্যমে বা অন্য কোন উপায়ে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, গুপ্ত হত্যা, অন্যায়ভাবে কারো উপর আক্রমণ, যেনা- ব্যভিচার- যা তাদের কাছে বৈধ ছিল। (তাফসীরে কুরতবী, খ. ১৩ পৃ: ৭৫)
আল্লাহর খাঁটি বান্দাদের বৈশিষ্ট্যসমূহের আলোচনার শুরুতে তাদেরকে সম্মান ও মর্যাদার উচ্চাসনে প্রতিষ্ঠিত করা হয়েছে। এর পর তাদের শ্রেষ্ঠ গুণাবলীর আলোচনা করা হয়েছে। এখানে আলোচনা করা হয়েছে এমন সব জঘন্য অপরাধের যেগুলো থেকে তারা সম্পূর্ণ মুক্ত। রাহমান- এর বান্দারা একাধিক উত্তম বৈশিষ্ট্যসমূহের অধিকারী। আরেকদিকে তারা শির্ক, হত্যা, ব্যভিচার এ সব জঘন্য অপরাধ থেকে মুক্ত। আয়াতে উল্লেীখত এ তিনটি অপরাধকে হাদীসেও জঘন্য অপরাধ হিসেবে চি‎‎হ্নত করা হয়েছে।
عن عبد الله بن مسعود قال: قلت يا رسول الله أيّ الذنب أكبر عند الله ؟ قال : أن ةدعو لله ندا وهو خلقك. قال : ثم أي؟ قال أن ةفةل ولدك مخافة أن يطعم قال ثم أي؟ أن تزانى حليلة جارك.
আব্দুল্লাহ ইবন মাসউদ রা. থেকে বর্ণিত যে আমি বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বললেন, ‘আল্লাহর সাথে শরীক করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন।’ তিনি বললেন, তারপর কোনটি? বললেব, ‘তোমদের সন্তাকে এ আশঙ্কায় হত্যা করা যে, সে খাবে! (অভাব ও দারিদ্রের ভয়ে হত্রা করা)। তিনি বললেন, তারপর কোনটি ? বললেন, ‘তোমার প্রতিবেশির স্ত্রীর সাথে ব্যভিচার করা। (মুসলিম)
এ তিনটি গুনাহ সবচেয়ে বড় গুনাহ। একটির সম্পর্ক আল্লাহর সাথে আর বাকী দু’টির সম্পর্ক মানুষের সাথে। আল্লাহর সাথে সম্পর্কিত গুনাহটি হচ্ছে শির্ক। শির্ককে কুরআন মজীদে ‘জুলমে আজীম’ বলা হয়েছে। লোকমান আ. নিজ ছেলেকে উপদেশ দিয়ে বলেছেন।
يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ ﴿13﴾
‘হে আমার স্নেহের ছেলে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কেননা শির্ক জুলমে আজীম’। (১৩ : লোকমান)
‘জুলমে আজীম’ অর্থ হলো বড় ধরনের অবিচার। কুরআন মজীদ আর কোন অন্যায় ও অপরাধকে ‘জুলমে আজীম’ হিসেবে অভিহিত করেনি। পুরো কুরআনে এ একটি অপরাধকেই ‘জুলমে আজীম’- বড় ধরনের অবিচার বলা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে বলেছৈন সবচেয়ে বড় গুনাহ হওয়ার কারণ হচ্ছে শিরকের মাধ্যমে আল্লাহর অধিকার লঙ্ঘিত হয়। ‘শির্ক’ না করা বান্দার উপর আল্লাহর অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا، وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا.
‘বান্দার উপর আল্লাহর ‘হক’ হচ্ছে, সে কেবল তাঁরই ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, আর আল্লাহর উপর বান্দার হক হচ্ছে, যে তাঁর সাথে কোনো কিছুকে শরিক করবে না তাকে শাস্তি না দেয়া।’ (বুখারী ও মুসলিম)
শিরকের মাধ্যমে আল্লাহর ধিকার লঙ্ঘন হয় বলেই শির্ক জঘন্য অপরাধ। শির্ক সবচেয়ে বড় গুনাহ, শির্ক অমার্জনীয় অপরাধ।
আল্লাহ তা‘আলা এরশাদ করেন,
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ
‘আল্লাহ তাঁর সাথে শির্ক করাকে ক্ষমা করবেন না। এছাড়া অন্য অপরাধ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন।’ (৪৮ ও ১১৬ : নিসা)
প্রথম আয়াতে অর্থাৎ ৪৮ নম্বর আয়াতে ‘শির্ক’ যে অমার্জনীয় অপরাধ তার কারণ হিসেবে বলা হয়েছে,
وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا
‘ যে আল্লাহর সাথে শির্ক করল সে তো মস্তবড় অপরাধ করল।’ এ জঘন্য অপরাধে আল্লাহ এতবেশি অসন্তুষ্ট হয়ে পড়েন যে, আল্লাহ তা ক্ষমা করেন না। ১১৬ নম্বর আয়াতে বলা হয়েছে,
وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا
‘ যে শির্ক করল সে তো গুমরাহী ও পথভ্রষ্টতায় অনেক দূর গড়িয়ে গেল।’ কেননা শিরকের উপর আর কোন গুমরাহী নেই। আর শির্ক এতবড় অপরাধ ও জঘন্য গুমরাহী কেনই বা হবে না? যে ‘শির্ক’ করে সে খালেক-স্রষ্টার সাথে তাঁর কোন দুর্বল সৃষ্টিকে শরিক করে। মানে সৃষ্টিকে স্রষ্টার সাথে তাঁর অংশীদার বানায়। আল্লাহর জন্য সীমাবদ্ধ বিষয়কে ছিনিয়ে নিয়ে তাঁর কোন মাখলুক তথা সৃষ্টিকে দেয়। আর এ মাখলুকের সৃষ্টি, স্থিতি, ভাল-মন্দ সব আল্লাহরই এখতিয়ারে। যে মাখলুককে সে আল্লাহর মর্যাদায় আসীন করে তার তো অকল্যাণ ও ক্ষতি হতে পারে। অথচ আল্লাহ এর উর্দ্বে। এমিাখলুক নিঃশেষ ও বিলনি হয়ে যাবে, অথচ আল্লাহ চিরঞ্জীব, তাঁর মৃত্যু নেই। তিনি কখনো নিঃশেষ হয়ে যাবেন না। তিনি ছিলেন, আছেন ও থাকবেন।
أَيُشْرِكُونَ مَا لَا يَخْلُقُ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ ﴿191﴾ وَلَا يَسْتَطِيعُونَ لَهُمْ نَصْرًا وَلَا أَنْفُسَهُمْ يَنْصُرُونَ ﴿192﴾
‘তোমরা কি (আল্লাহর সাথে) তাদেরকে শরিক বানাচ্ছ যারা কিছুই সৃষ্টি করতে পারে না। তদুপরি তারা নিজেরাই (আল্লাহর) সৃষ্ট আর তারা নিজেদের সাহায্যও করতে পারে না।’ (১৯১-১৯২ : আ’রাফ)
শির্ক যে অমার্জনীয় অপরাধ শুধু তাই নয় বরং শির্ক এতটা ভয়াবহ যে, শির্ক যাবতীয় আমল নষ্ট করে দেয়। তাই কারো মধ্যে শির্ক থাকলে তার কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সে আমল যত বড় ধরণের ও যত গুরুত্বপূর্ণ আমলই হোক না কেন। আল্লাহ তাঁর প্রিয়তম ব্যক্তি সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়অসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন :
وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ ﴿65﴾
‘তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে এ বিষয়ে আমি ওহী পাঠিয়েছি যে, তুমি যদি শির্ক কর তাহলে তোমার যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে, আর তখন তুমি হবে নিশ্চিত ক্ষতিগ্রস্তদের একজন।’ (৬৫ : যুমার)
এ আয়াত থেকে এ বিষয়টি সুস্পষ্ট হল যে, সৃষ্টির সূচনা লগ্ন থেকেই শির্ক হচ্ছে এমন একটি মারাত্মক ব্যধি যা মানুষের নেক আমলকে নষ্ট করে দেয়। আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সকল নবী রাসূলকে ওহীর মাধ্যমে এ বিষয়ে সতর্ক করেছেন। সর্বশেষ রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে যে, শির্ক তাঁর আমলকে নষ্ট করে দেবে। আর তাঁর আমল হচ্ছে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ। তা হল রেসালাতের দায়িত্ব পালন। ‘আমল নষ্ট হয়ে যাবে’ শুধু এতটুকু বলেই শেষ করা হয়নি। বরং আরো বলা হয়েছে, ‘তুমি হবে নিশ্চিত ক্ষতিগ্রস্তদের একজন।’ এ কথার অর্থ খুবই স্পষ্ট। শির্ক যদি সব নেক আমলকে নষ্ট করে দেয়, তাহলে আর কিছুই বাকি থাকল না। আর এ অবস্থায় ক্ষতি তো অনিবার্য। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে এ বিষয়টি তাঁর উম্মাতের জন্যও প্রযোজ্য।
শির্ক জান্নাতকে মুমিনের জন্য হারাম করে দেয়। অপরদিকে তাওহীদ মুমিনের জন্য জাহান্নামকে হারাম করে দেয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
فإن الله حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله.
‘আল্লাহর সন্তোষ অর্জনের জন্য যে ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ (আল্লাহ ছাড়া আর কোনো হক্ক ইলাহ নেই) বলে, আল্লাহ তাকে জাহান্নামের জন্য হারাম করে দেন। (মানে জাহান্নাম থেকে তার মুক্তি সুনিশ্চিত করে দেন।)’ (বুখারী ও মুসলিম)
وجاء في حديث معاذ بن جبل وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا.
মু‘আজ ইবন জাবাল থেকে বর্ণিত হাদীসে এসেছে, ‘আল্লাহর উপর বান্দাহর হক হল, যে তার সাথে ‘শির্ক’ করবে না, তাকে শাস্তি না দেয়া!’ (বুখারী ও মুসলিম)
শির্ক এর পরিণাম ও পরিণতি এর সম্পূর্ণ বিপরীত। শির্ক জান্নাতকে হারাম করে দেয়। আল্লাহ তা‘আলা এরশাদ করেন :
إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ ﴿72﴾
‘যে আল্লাহর সাথে ‘শির্ক’ করবে, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দেবেন। আর তার আবাস হবে জাহান্নাম। জালেমদের কোন সাহায্যকারী নেই।’ (৭২ : মায়েদা)
এতো হলো আখিরাতে শিরকের পরিণাম, দুনিয়াতে শিরকের পরিণাম হলো শির্ক বান্দাহকে ধ্বংস ও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। আকীদা বিশ্বাস, মন-মানসিকতা, চিন্তা-চেতনায় তার পতন ঘটে। সে বিশ্বাসের সীমাহীন দিগন্তে ডিগবাজি খায়। নিজের আতমমর্যাদা ও ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যা তার আজ্ঞাবহ হয়। যাকে তাকে পূজনীয় বরণীয় মনে করে। ফলে তার শক্তিশালী ব্যক্তিত্ব ও সুদৃঢ় মানসিকতা গড়ে ওঠে না। আল্লাহ তা‘আলা এরশাদ করেন,
وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ ﴿31﴾
‘যে আল্লাহর সাথে শির্ক করে সে যেন আকাশ থেকে ছিকটে পড়ে আর (মৃতভোজী) পাখি তাকে ছোঁ মেরে নিয়ে যায় অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোন দূরবর্তী স্থানে নিক্ষেপ করে দেয়।’ (৩১ : হজ্ব)
এ আয়াতের ব্যাখ্যা এভাবে হতে পারে, যে শির্ক করে সে আকীদা-বিশ্বাস চিন্তা-দর্শনে এতটা দুর্বল ও অসহায় যে, যে কেউ তাকে আজ্ঞাবহ ও অনুগত বানিয়ে তার সম্মান, ভক্তি-শ্রদ্ধা, পূজা-অর্চনা সহজেই আদায় করে নিতে পারে। আর এর বাস্তব চিত্র আমরা আমাদের চারপাশে নিয়মিত প্রত্যক্ষ করছি।
আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্যসমূহের আলোচনার এ অংশে শির্ক ছাড়া আরও দু’টি বড় ধরনের অপরাধের কথা বলা হয়েছে, একটি হচ্ছে হত্যা, আরেকটি যেনা-ব্যভিচার। প্রথমটির সম্পর্ক জীবনের সাথে অপরটির সম্পর্ক সম্মান ও সম্ভ্রমের সাথে। আর এ দু’টিই মানুষের কাছে খুব মূল্যবান ও গুরুত্বপূর্ণ। যে কোন মানুষের জীবন ও সম্ভ্রম তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষেরই বাঁচার ও সম্ভ্রম রক্ষার অধিকার রয়েছে। তাই ইসলাম মানুষের জীবন ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করেছে।
অন্যায়ভাবে কাউকে হত্যা করতে নিষেধ করা হয়েছে,
وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ
‘আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন যথাযথ কারণ ব্যতীত তোমরা তাকে হত্যা করো না।’ (১৫১ : আনআম ও ৩৩ : বনী ইসরাঈল)
ইসলাম একটি হত্যাকে গোটা মানবতার হত্যা বলে বিবেচনা করে। আল্লাহ তা‘আলা এরশাদ করেন,
﴿مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا﴾
‘যে কাউকে কোনো প্রাণের বিনিময় অথবা পৃথিবীতে অরাজতা সৃষ্টির (অপরাধ) ছাড়া হত্যা করল সে যেন সব মানুষকেই হত্যা করল, আর যে কারও জীবন রক্ষা করল সে যেন সকল মানুষের জীবন রক্ষা করল।’ (৩২ : মায়েদা)
মানুষের জীবনের মর্যাদা ও তার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইসলামের অবস্থান বুঝার জন্য এ একটি আয়াতই যথেষ্ট। একটি হত্যাকে গোটা মানবতাকে হত্যা বলে অভিহিত করা হয়েছে একজন মানুষের জীবন রক্ষাকে গোটা মানব জাতির জীবন রক্ষা হিসেবে চি‎‎হ্নিত করা হয়েছে।
কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করলে ইসলাম হত্যাকারীকে হত্যার শাস্তির বিধান দিয়েছে। ইসলামী শরীয়াতের পরিভাষায় একে বলা হয় ‘কিসাস’ আর এ কিসাসকে ইসলাম বলেছে জীবন। আল্লাহ তা‘আলা এরশাদ করেছেন,
وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿179﴾
‘আর তোমাদের জন্য কিসাসে রয়েছে জীবন, হে বুদ্ধিসম্পন্ন লোকগণ! যেন তোমরা সাবধান হতে পার।’ (১৭৯ : বাকারা)
অন্যায়ভাবে যে কাউকে হত্যা করবে, তাকে এ হত্যার শাস্তি হিসেবে হত্যা করা হবে- এটিকে কুরআনের পরিভাষায় ‘কিসাস’ বলা হয়েছে। জ্ঞান-বুদ্ধি সম্পন্ন লোকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে, কিসাসের মধ্যেই জীবন। হত্যাকারীকে হত্যা করা হলে সে আর কাউকে হত্যার সুযোগ পাবে না। আর যারা এ শাস্তি দেখবে ও শুনবে তারা কাউকে হত্যা করার সাহস করবে না। এভাবেই রক্ষা পাবে অনেক জীবন তাই কুরআন হত্যাকারীর হত্যা (কিসাস) কে জীবন বলেছে।
ইসলাম হত্যাকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে চি‎‎হ্নত করে এবং অপরাধের কঠিন শাস্তির বিধান করে মানুষের জীবনের মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছে। মানুষের জীবনের নিরাপত্তাকে নিশ্চিত করেছে।
হত্যার সাথে আরেকটি অপরাধের উল্লেখ করা হয়েছে, সেটি হলো যেন- ব্যাভিচার। এটিকেও ইসলাম জঘন্য অপরাধ হিসেবে চি‎‎হ্নত করেছে। ইসলাম আল্লাহর কাছ থেকে আসা একমাত্র পরিপূর্ণ দ্বীন। মানুষের স্রষ্টা হিসেবে মানুষের প্রকৃতি ও স্বভাব সম্পর্কে আল্লাহই সবচেয়ে বেশি জানেন। তাই তাঁর কাছ থেকে আসা ইসলাম একটি স্বভাবসম্মত দ্বীন। এতে স্বভাব ও প্রকৃতি বিরোধী কোন বিধান নেই। মানুষের যৌন চাহিদা একটি স্বভাবসম্মত চাহিদা। এ চাহিদা পূরণের বৈধ উপায় হচ্ছে নারী- পুরুষের বৈবাহিক সম্পর্ক। ইসলাম বিবাহকে শুধু বৈধই করেনি বরং বিবাহের জন্য উৎসাহিত করেছে। নারী- পুরুষের বৈবাহিক সম্পর্ককে আল্লাহ তাঁর নিদর্শন হিসেবে চি‎‎হ্নত করেছেন :
وَمِنْ آَيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآَيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ ﴿21﴾
‘আর তার নিদর্শনসমূহের মধ্যে (একটি নিদর্শন) হলো তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করা হয়েছে যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিম্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য রয়েছে নিদর্শনাবলী।’ (২১ : রূম)
বৈধভাবে বিবাহের মাধ্যমে প্রতিষ্ঠিত স্বামী-স্ত্রীর সম্পর্ক আল্লাহর একটি নিদর্শন। পুরুষ ও নারীর যৌন চাহিদা পূরনের এটিই বৈধ মাধ্যম। এর বাইরের কোন মাধ্যমকে ইসলাম বৈধতা দেয় না। এর বাইরের সকল উপায়কে ইসলাম অশ্লীলতা হিসেবে চি‎‎‎হ্নত করেছে। বিবাহ বহির্ভূত যৌনতাকে ইসলাম হারাম ঘোষণা করেছে। আল্লাহ এটিকে এত অপছন্দ করেন যে, তিনি এ জঘন্য কাজটির ধারে কাছে যেতেও নিষেধ করেছেন এবঙ বলেছেন যে এটি অশ্লীল ও নিকৃষ্ট কাজ।
وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا ﴿32﴾
‘আর তোমরা যেনা (ব্যাভিচারের) কাছে যেও না। নিশ্চয় এটি অশ্লীল কাজ ও মন্দপথ।’(৩২:বনী ইসরাঈল)
এ কাজটি যতটা ঘৃণ্য ও নিন্দনীয় তার শাস্তিও ততটা কঠিন। যদি অবিবাহিত বা অবিবাহিতা হয় তাহলে একশত চাবুকের আঘাত আর যদি বিবাহিত বা বিবাহিতা হয় তাহলে রজম- মানের পাথর নিক্ষেপ করে মৃত্যু কার্যকর করা। আর এ শাস্তি কার্যকর করা হবে জনসম্মুখে, গোপনে নয়। এ শাস্তি কার্যকর করার সময় তাদের প্রতি কোন সহানুভূতি ও সহমির্মত দেখানো যাবে না। আল্লাহ তা‘আলা এরশাদ করেন,
الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِئَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآَخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنَ الْمُؤْمِنِينَ ﴿2﴾
‘ব্যভিচারিনী নারী আর ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে একশত চাবুকের আঘাত কর আর আল্লাহর দ্বীন (বিধান) কার্যকর করণে তাদের প্রতি যেন তোমাদের মধ্যে কোন অনুকম্পার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাক। আর মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।’(২: নূর)
এ আয়াতে দু’টি বিষয় প্রনিধানযোগ্য একটি হলো ব্যভিচারে অভিযুক্তদের শাস্তি যখন কার্যকর করা হবে তখন যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী হবে তাদের মনে অপরাধীর প্রতি কোন ধরনের অনুকম্পা ও সহানুভূতি আসবে না। আরেকটি হলো ব্যভিচারের শাস্তি গোপনে কার্যকরা করা যাবে না বরং জনসম্মুখে এ শাস্তি কার্যকর করতে হবে। কারণ এ শাস্তির উদ্দেশ্য শুধু অপরাধীদের শাস্তি দেয়া নয় বরং এর মূল উদ্দেশ্য মুমিন সমাজকে পবিত্র ও কলুষতা মুক্ত করা। যারা এ অপমানজনক ও কঠিন শাস্তি দেখবে তারা সতর্ক হয়ে যাবে। কখনো তাদের মনে এ অপরাধের চিন্তা আসলে সাথে সাথে শাস্তির ভয়াবহ দৃশ্যও তার মানসপটে ভেসে আসবে আর তাকে অপরাধ থেকে বিরত রাখবে। এভাবে মুমিন সমাজ অশ্লীলতা মুক্ত একটি পবিত্র সমাজে পরিণত হবে।
শির্ক, হত্যা ও যেন- ব্যভিচার এ তিনটি বড় বড় গুনাহের পরই বলা হয়েছে,
وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا ﴿68﴾ يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ مُهَانًا ﴿69﴾
‘যে এ কাজ করে সে শাস্তির সম্মুখীন হবে। কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং তথায় সে লাঞ্চিত অবস্থায় চিরকাল বসবাস করবে।’
প্রথম আয়াতে বলা হয়েছে, যে এ কাজ করবে সে শাস্তির সম্মুখীন হবে। সম্ভবত এখানে যে শাস্তির কথা বলা হয়েছে তা দুনিয়ার শাস্তি। https://alheraralo.wordpress.com/শিরক-বিদআত/রহমানের-বান্দাদের-গুণাবল/

মুমিনের গুণাবলী

FB_IMG_1502048636840

মুমিনের গুণাবলী
ইঞ্জিনিয়ার ফিরোজ আহমাদ : সূরা হুযুরাতের ১৫নং আয়াতে আল্লাহপাক বলেন, প্রকৃত মুমিন তারাই, যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পর আর কোনো সন্দেহে পড়ে না। এবং নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে। আর এরাই তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। সূরা আনফালের ২-৪ আয়াতে আল্লাহপাক বলেন, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আল্লাহর স্মরণে তাদের অন্তর কেঁপে ওঠে, তাদের সামনে আল্লাহর বাণী তেলাওয়াত হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। তারা আল্লাহর ওপর আস্থাশীল ও নির্ভরশীল হয়ে থাকে, সালাত কায়েম করে এবং আল্লাহ প্রদত্ত রিযিক থেকে ব্যয় করে। বস্তুত এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। তাদের জন্য আল্লাহর নিকট খুবই উচ্চ মর্যাদা রয়েছে। আরো রয়েছে অপরাধের ক্ষমা ও অতি উত্তম রিযিক। সূরা নূরের ৫১নং আয়াতে আল্লাহ বলেন, মুমিনের বৈশিষ্ট্য এই যে, যখন তাদের মাঝে ফয়সালার জন্য আল্লাহ ও তার রাসূলের বিধানের প্রতি ডাকা হয়, তখন তারা বলে, আমরা শুনলাম ও মেনে নিলাম। আর এরূপ লোকেরাই প্রকৃত সফলকাম। সূরা রাদের ২৮নং আয়াতে আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়; জেনে রাখ, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আল ইমরানের ২৮নং আয়াতে আল্লাহ বলেন, মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফিরদের বন্ধু না বানায়। আর যে কেউ এরূপ করবে, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে। আর আল্লাহ তোমাদের তার নিজের ব্যাপারে সতর্ক করছেন এবং আল্লাহর নিকটই প্রত্যাবর্তন।
‘মুমিনের নিকট ঈমানের অপরিহার্য দাবি শাহাদাত। সৃষ্টির আদি হতে এযাবতকাল পর্যন্ত নিয়ন্ত্রণহীন ধারাবাহিকতা, সত্য ও মিথ্যার চিরন্তন সংঘাত, কল্যাণ ও অকল্যাণের রশি টানাটানি, আলো-আঁধারের বৈপরিত্য সুন্দরের আরোহী কাঠিন্যতার প্রাচীর মাড়িয়ে ফুলের উৎসব অসুন্দরের আস্ফালন ও হীনতার অতলগহ্বরে পতন ঠেকাতে একজন মুমিনের সমগ্র জীবনের প্রকাশ জীবনাচার হবে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত। তার জীবনের একান্ত ব্যক্তিগত ও গোপনীয় বিষয়; হৃদয়ের আবেগ-অনুভূতির প্রকাশ, সামাজিক তৎপরতায় অংশগ্রহণ, অর্থনৈতিক লেনদেন, রাজনৈতিক প্রতিপত্তি, সাংস্কৃতিক রুচিবোধ ও মননশীলতা, অবসর ও বিনোদন, শয়ন ও জাগরণ সবকিছুই বিপ্লবী ঘোষণা দেবে শাহাদাতের চূড়ান্ত প্রত্যাশা, মুমিনের জীবন চলার প্রতিটি কদম, তাদের প্রতিটি স্পর্শ, চাহনির প্রতিটি পলক, জিহ্বার প্রতিটি বুলি, লেখনীর প্রতিটি আঁচড়, ব্যয়ের প্রতিটি কপর্দক, সময়ের প্রতিটি মুহূর্ত, রক্তের প্রতিটি ফোঁটা এবং হৃদয়ের সব অনুভূতি শাহাদাতের অমিয় সুধা পান করার জন্য থাকে সতত নিবেদিত।
শাহাদাত বা শাহাদাহ শব্দটি অতি ব্যাপক ও তাৎপর্যপূর্ণ একটি আরবি শব্দ। ‘শাহাদাত’ অর্থ হলো- সাক্ষ্য, সনদ, সার্টিফিকেট, প্রত্যয়নপত্র ইত্যাদি। ‘শহীদের’ ভাবার্থ হলো- ‘শহীদ ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের সফলতায় তার জীবন কোরবানীর মাধ্যমে তার ঈমানের দাবি পূরণের সত্যতার সাক্ষ্য, সনদ, সার্টিফিকেট বা প্রত্যয়ন প্রদান করলো।’ (সূত্র : মুমিনের বাসনা শাহাদাতের মৃত্যু)
দোয়া কবুলের শর্ত
সাহল ইবনে আব্দুল্লাহ দসতোরী দোয়া কবুলের জন্য সাতটি শর্তারোপ করেন। তা হলো-
১. বিনীত হওয়া।
২. ভয় করা।
৩. আশা করা।
৪. নিয়মিত দোয়া করা।
৫. দোয়ায় একাগ্রতা থাকা।
৬. হালাল রুজি ভক্ষণ করা।
৭. সাধারণভাবে সব মুসলিমকে দোয়ায় শরীক করা।
ইবনে আতা বলেন : দোয়া কবুলের জন্য নির্ধারিত রুকন, বিশেষ সময়, আনুষঙ্গিক শর্ত ও উপায় আছে :
১. রুকনসমূহ হলো- একাগ্রতা, প্রশান্তি, স্থিরতা এবং বিনয়।
২. আনুষঙ্গিক শর্ত হচ্ছে, সত্যবাদিতা।
৩. সময় হচ্ছে, রাতের শেষ ভাগ।
৪. উপায় হচ্ছে, নবী করিম (সা.) এর প্রতি দরুদ পাঠ করা।
নিম্নবর্ণিত স্থান, সময় ও অবস্থায় আল্লাহ চাহে তো দোয়া কবুল হবে।
১. রাতের শেষ প্রহরে।
২. রোজাদারের ইফতারের সময়।
৩. নিরূপায় ব্যক্তি ও মুসাফিরের দোয়া।
৪. আযান ও ইকামতের মাঝ খানে।
৫. রুগ্ন ব্যক্তির দোয়া।
৬. জিহাদের মাঠে কাতারবন্দী মুজাহিদের দোয়া।
৭. জুমার দিনের শেষ প্রহরের দোয়া।
৮. আরাফার দিনের দোয়া।
৯. ফরজ নামাজান্তে দোয়া।
১০. যমযমের পানি পান করার সময় দোয়া।
১১. পুত্রের জন্য পিতার দোয়া।
১২. কোনো মুসলিমের জন্য তার অগোচরে দোয়া।
১৩. মোরগের ডাক শ্রবণকালে দোয়া।
১৪. সাফা মারওয়া পাহাড়ের দোয়া।
১৫. সিজদারত অবস্থায় দোয়া।
হাদীসের চিত্র বিচিত্র
সব কল্যাণ অকল্যাণ আল্লাহর হাতে : হযরত আবু আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস (রা.) বর্ণনা করেছেন, “একদিন আমি রাসূল (স.) এর পিছনে ছিলাম। তিনি আমাকে বললেন, হে যুবক, আমি তোমাকে কয়েকটি কথা শিখাবো, আল্লাহকে স্মরণ করবে তো তিনি তোমাকে রক্ষা করবেন, আল্লাহকে স্মরণ করলে তাঁকে তোমার সামনেই পাবে। যখন কিছু চাইবে তো আল্লাহর কাছেই চাইবে। যখন সাহায্য চাইবে তো আল্লাহর কাছেই সাহায্য চাইবে। জেনে রাখ, সমস্ত মানুষ যদি তোমার কোন উপকার করতে চায় তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন, তা ব্যতিত আর কোন উপকার করতে পারবে না। আর যদি সমস্ত মানুষ তোমার কোন অনিষ্ট করতে চায় তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতিত আর কোন অনিষ্ট করতে পারবে না। কলম তুলে নেয়া হয়েছে এবং পৃষ্ঠা শুকিয়ে গিয়াছে।
অহংকার কি?
মুসলিম শরীফের বর্ণনা। ইবনে মাসউদ (রা.) বর্ণনাকারী। রাসুলুল্লাহ (স.) বলেছেন- যার অন্তরে কণা পরিমাণও অহংকার থাকবে, সে বেহেস্তে যেতে পারবে না, এক ব্যক্তি বললো: মানুষতো চায় তার কাপড় ভালো হোক, জুতো ভাল হোক। এটাও কি অহংকার বলে গণ্য হবে? এ ধরনের রুচিবান লোক কি জান্নাতে যেতে পারবে না? রাসূল (স.) বললেন- না এটা অহংকার নয়। আল্লাহ সুন্দর ও পবিত্র। তিনি সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। অহংকার হলো- আল্লাহর ইবাদত যথাযথভাবে না করা এবং তার বান্দাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা।
গীবত ব্যভিচারের চেয়েও মারাত্মক গুনাহ : মেশকাত শরিফ বর্ণিত। আবু সাঈদ ও জাবের (রা.) থেকে উল্লেখিত রাসুলুল্লাহ (স.) বলেছেন- গীবত ব্যভিচারের চেয়েও মারাত্মক গুনাহ। লোকেরা জিজ্ঞেস করলো: হে রাসুল! গীবত ব্যভিচারের চেয়েও মারাত্মক গুনাহ কিভাবে? রাসুল (স.) বললেন: মানুষ ব্যভিচার করার পর তওবা করলে আল্লাহ তার তাওবা কবুল করেন। কিন্তু গীবতকারীকে আল্লাহ ততক্ষণ মাফ করবেন না যতক্ষণ যার গীবত করা হয়েছে সে মাফ না করে। মেশকাতের আরেক বর্ণনায় আছে আবু হোরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন: তোমরা জান গীবত কী? লোকেরা বললো: আল্লাহ ও তার রাসুল (স.) ভাল জানেন।
রাসুলুল্লাহ (স.) বললেন: গীবত হলো নিজের ভাই সম্পর্কে এমন কথা বলা, যা সে পছন্দ করে না। তারপর তাকে জিজ্ঞেস করা হল: হে রাসুল আমি যা বলি তা যদি আমার ভাই এর ভেতরে সত্যিই থেকে থাকে তাহলেও কি তা গীবত? রাসুলুল্লাহ (স.) বললেন: হ্যাঁ, তুমি যা বল তা যদি তার ভিতরে থেকে থাকে তা হলে তা গীবত? আর যা বলছো তা তার ভেতরে যদি না থাকে, তা হলে তুমি তার উপর অপবাদ আরোপ করেছ।
উট কথা কয় : রিয়াদুস সালেহিন হাদীস গ্রন্থে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে জাফর (রা.) বর্ণনা করেছেন। রাসুলুল্লাহ (সা.) একবার জনৈক আনসারীর বাগানে প্রবেশ করলেন। সেখানে একটা উট বাঁধা ছিল। উটটি রাসুল (সা.) কে দেখে করুণ সুরে ডেকে উঠলো। তার দু’চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। রাসুল (স.) সস্নেহে তার ঘাড় ও চুটের উপর হাত বুলালে সে শান্ত হলো। তিনি জিজ্ঞেস করলেন, “এই উটের মালিক কে? এই উট কার? জনৈক আনসারী যুবক এসে বললো: হে রাসুল (স.) উটটি আমার।
তিনি বললেন: এই বাকশক্তিহীন প্রাণীটিকে আল্লাহ তোমার দায়িত্বে ন্যস্ত করে রেখেছেন। এর ব্যাপারে কি তুমি আল্লাহকে ভয় কর না? এই উট চোখের পানি ও করুণার আওয়াজ দ্বারা আমার কাছে অভিযোগ করছিল যে, তুমি তাকে অভূক্ত রাখ এবং ক্রমাগত কাজে খাটাও।
কুকুরের সেবায় যে ক্ষমা পেল : বুখারী ও মুসলীম শরীফের বর্ণনামতে আবু হোরায়রা (রা.) বলেন: এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার ভীষণ পিপাসা লাগলো। এদিক ওদিক খোঁজাখুঁজি করে সে একটি কুয়া দেখতে পেল। সে ঐ কুয়ায় নেমে পড়লো। সেখান থেকে পানি পান করে পিপাসা মিটালো, সে কুয়া থেকে উপরে উঠে এলো, সে দেখতে পেল একটা কুকুর পিপাসার জ্বালায় জিভ বের করে ভিজে মাটি চেটে খাচ্ছে। লোকটি মনে মনে বললো: আমার যেমন প্রচন্ড পিপাসা লেগেছিল, এই কুকুরটারও তেমনি প্রবল পিপাসা লেগেছে।
সে তৎক্ষণাৎ আবার কুয়ার ভেতর নামলো। নিজের চামড়ার মোজায় ভরে পানি নিয়ে মুখ দিয়ে ধরে বাইরে এলো। সে কুকুরকে পানি পান করালো। আল্লাহ তার এই কাজের জন্য প্রচুর প্রতিদান দিলেন। তাকে ক্ষমা করে দিলেন। লোকেরা জিজ্ঞেস করলো: চতুষ্পদ জন্তুর সেবা করলেও কি সওয়াব হয়? রাসুলুল্লাহ (স.) বললেন: যে কোন প্রাণীর প্রতি দয়া করলে সওয়াব পাওয়া যায়।
কেয়ামতের দিন সবাইকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে : তিরমিযি শরীফে বর্ণিত। রাসুলুল্লাহ (স.) বলেছেন যে- কেয়ামতের দিন প্রত্যেক আদম সন্তানের পা এক বিন্দু সামনে বাড়তে দেওয়া হবে না যতক্ষন পর্যন্ত না তাদের থেকে পাঁচটি প্রশ্নের উত্তর নেয়া হবে। তা হল:
(১) তোমার জীবন কাল কিভাবে কাটিয়েছ ?
(২) তোমার যৌবন কাল কীভাবে কাটিয়েছ ?
(৩) তোমার আয় কোথা থেকে করেছ ?
(৪) উহার ব্যয় কোথায় করেছ ?
(৫) অর্জিত জ্ঞান অনুপাতে কতটুকু আমল করেছ ?
রবিবার ১৩ ডিসেম্বর ২০১৫ | প্রিন্ট সংস্করণ দৈনিক সংগ্রাম। http://www.dailysangram.com/post/215951-মুমিনের-গুণাবলী